‘রূপে আছে নেশা, চোখে ছলনা’—পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা

বিনোদন ডেস্ক

বিনোদন

বয়স যেন থমকে গেছে! ঢাকাই সিনেমার চিরসবুজ নায়িকা দিলারা হানিফ পূর্ণিমার নতুন সাজে আবারও মুগ্ধ ভক্তরা। জামদানি শাড়ি, খোঁপায় ফুল

2026-10-06T19:07:26+00:00
2026-10-06T19:07:26+00:00
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
 
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
বিনোদন
‘রূপে আছে নেশা, চোখে ছলনা’—পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা
বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৭:০৭ পিএম 
সংগৃহীত ছবি
বয়স যেন থমকে গেছে! ঢাকাই সিনেমার চিরসবুজ নায়িকা দিলারা হানিফ পূর্ণিমার নতুন সাজে আবারও মুগ্ধ ভক্তরা। জামদানি শাড়ি, খোঁপায় ফুল আর মায়াবী অভিব্যক্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো নজর কেড়েছেন এই অভিনেত্রী।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেন পূর্ণিমা। ছবির সঙ্গে ‘দম মারো দম’ সিনেমার জনপ্রিয় গানের লাইন জুড়ে দিয়ে তিনি লেখেন—‘পাহাড়ি ফুল আমি মৌরানী হায় কেউ জানে না, রূপে আছে নেশা, চোখে ছলনা...’

ছবিতে পূর্ণিমার পরনে ছিল নান্দনিক জামদানি শাড়ি। খোঁপায় ফুলের মালা, সঙ্গে স্নিগ্ধ সাজ—সব মিলিয়ে বাঙালিয়ানার সৌন্দর্য ও আভিজাত্যে ধরা দিয়েছেন তিনি।

ছবি প্রকাশের পরই মন্তব্যের ঘরে প্রশংসার ঝড় ওঠে। ভক্তরা তার সৌন্দর্য, হাসি ও সাজের প্রশংসায় নানা মন্তব্য করছেন। কেউ লিখেছেন, তার হাসিতে মন থেমে যায়, আবার কেউ তাকে তুলনা করেছেন কবিতার সঙ্গে।

১৯৯৭ সালে মাত্র ১৬ বছর বয়সে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পূর্ণিমার। এরপর নানা চরিত্রে অভিনয় করে দ্রুতই দর্শকের মনে জায়গা করে নেন তিনি।

দীর্ঘ অভিনয়জীবন পেরিয়েও পূর্ণিমার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তার নতুন নতুন লুকও নিয়মিতই ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে থাকে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: