নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ৩২ জনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় ৩২ আরোহী নিয়ে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু

2026-10-06T11:08:27+00:00
2026-10-06T11:08:27+00:00
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
 
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ৩২ জনের
আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১১:০৮ এএম 
সংগৃহীত ছবি

নাইজেরিয়ায় ৩২ আরোহী নিয়ে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু সদস্য রয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্ডো রাজ্যে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। বেনিন সিটি থেকে লাগোস যাওয়ার পথে বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর সেটি বিধ্বস্ত হয়।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু দুর্ঘটনায় ৩২ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে নিহতদের স্বজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে টিনুবু জানান, বিমানবাহিনীর প্রধান তাকে দুর্ঘটনার বিষয়ে অবহিত করেছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে নাইজেরিয়ান এয়ার ফোর্সকে দ্রুত পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার লক্ষ্যেই তদন্তটি পরিচালিত হবে বলে জানান তিনি।

দেশটির বিমানমন্ত্রী জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল বিমানবাহিনীর একটি এটিআর-৪২ উড়োজাহাজ। নিয়মিত মিশনের অংশ হিসেবে এটি বেনিন সিটি থেকে লাগোসের উদ্দেশে যাত্রা করেছিল। স্থানীয় সময় অনুযায়ী সোমবার ০৮১৩ জিএমটিতে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে উপকূলীয় শহর ইগবোকোডার কাছে বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। দুর্ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ধ্বংসাবশেষ উদ্ধার এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছেন সংশ্লিষ্টরা।

নাইজেরিয়ায় সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিকে অন্যতম ভয়াবহ প্রাণঘাতী বিমান দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।



Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: