দীর্ঘ বিরতির পর ‘ফেরা’য় আবারও সরব বাকৃবি মিউজিক্যাল রেজিমেন্ট

বাকৃবি সংবাদদাতা

শিক্ষা

দীর্ঘ বিরতির পর নতুন কমিটির নেতৃত্বে আবারও প্রাণ ফিরে পেয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাংস্কৃতিক সংগঠন ‘মিউজিক্যাল রেজিমেন্ট’। সংগঠনটির নতুন

2026-10-03T18:53:23+00:00
2026-10-03T18:53:23+00:00
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিক্ষা
দীর্ঘ বিরতির পর ‘ফেরা’য় আবারও সরব বাকৃবি মিউজিক্যাল রেজিমেন্ট
বাকৃবি সংবাদদাতা
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
দীর্ঘ বিরতির পর নতুন কমিটির নেতৃত্বে আবারও প্রাণ ফিরে পেয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাংস্কৃতিক সংগঠন ‘মিউজিক্যাল রেজিমেন্ট’। সংগঠনটির নতুন কমিটির প্রথম আয়োজন হিসেবে ‘ফেরা’ শিরোনামের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন পথচলা।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আমতলায় অনুষ্ঠিত হয় এ আয়োজন। ‘পুরনো পথে নতুন পথ চলা’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে দেশি-বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় মোট ১৮টি গান।

অনুষ্ঠানজুড়ে ছিল গান ও বাদ্যযন্ত্রের পরিবেশনা। দীর্ঘদিন পর সংগঠনটির এমন আয়োজন ঘিরে শিক্ষার্থীদের মধ্যেও দেখা যায় আগ্রহ ও উৎসাহ।

মিউজিক্যাল রেজিমেন্টের সাধারণ সম্পাদক রিভু কুমার সাহা বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও সংগঠনের অনুষ্ঠানে মিউজিশিয়ানদের নিয়মিত অংশগ্রহণ এবং গান পরিবেশনের সুযোগ সীমিত ছিল। এ কারণে ক্যাম্পাসের সংগীতপ্রতিভাবান শিক্ষার্থীদের জন্য আলাদা একটি প্ল্যাটফর্ম তৈরির প্রয়োজন থেকেই মিউজিক্যাল রেজিমেন্টের যাত্রা শুরু হয়।

তিনি বলেন, সংগঠনটির মূল উদ্দেশ্য হলো সংগীতপ্রেমী শিক্ষার্থীদের একত্রিত করা এবং তাদের প্রতিভা বিকাশের জন্য একটি কার্যকর পরিবেশ তৈরি করা।

রিভু কুমার সাহা জানান, প্রথম কমিটির সময় সংগঠনটি সফলভাবে কার্যক্রম পরিচালনা করলেও দ্বিতীয় কমিটির সময়ে বিভিন্ন কারণে কার্যক্রমে স্থবিরতা আসে। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রমও অনেকটা থেমে যায়।

পরবর্তী সময়ে শিক্ষকদের অনুপ্রেরণায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক চাঁদ রাত উপলক্ষে ‘মুনলিট নাইট’ আয়োজন করা হলেও নতুন কমিটি না থাকায় এরপর আবারও সংগঠনটির কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

তিনি আরও জানান, সম্প্রতি ক্যাম্পাসে সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রম নতুন করে গতি পেতে শুরু করলে মিউজিক্যাল রেজিমেন্টকেও পুনরায় সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়। শিক্ষক প্রতীক, ফরহাদ কাদির ও শহিদুলের অনুপ্রেরণা ও সহযোগিতায় ‘ফেরা’ আয়োজন করা সম্ভব হয়েছে।

বাকৃবির পুরোনো সাংস্কৃতিক সংগঠনগুলোর অন্যতম মিউজিক্যাল রেজিমেন্টের সঙ্গে বর্তমানে গান ও বাদ্যযন্ত্রচর্চায় আগ্রহী বেশ কয়েকজন শিক্ষার্থী যুক্ত হয়েছেন। নতুন কমিটি তাদের প্রতিভা ও উদ্যমকে কাজে লাগিয়ে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার পরিকল্পনা করছে।

দীর্ঘ বিরতি, নানা প্রতিবন্ধকতা ও স্থবিরতা পেরিয়ে নতুন কমিটি গঠন এবং ‘ফেরা’ আয়োজনের মধ্য দিয়ে বাকৃবির সাংস্কৃতিক অঙ্গনে ফের সক্রিয় হলো মিউজিক্যাল রেজিমেন্ট। আয়োজকদের প্রত্যাশা, আগামী দিনে নিয়মিত আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসের সংগীতচর্চায় আরও বড় পরিসরে ভূমিকা রাখবে সংগঠনটি।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: