এক ছুটিতেই ৯ দিন! শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে দীর্ঘ অবকাশ

ভোরের ডাক ডেস্ক

শিক্ষা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অক্টোবর মাসে টানা ৯ দিনের ছুটি পেতে যাচ্ছে দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকারি ছুটির

2026-10-02T16:12:46+00:00
2026-10-02T16:12:46+00:00
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিক্ষা
এক ছুটিতেই ৯ দিন! শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে দীর্ঘ অবকাশ
ভোরের ডাক ডেস্ক
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৪:১২ পিএম 
সংগৃহীত ছবি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অক্টোবর মাসে টানা ৯ দিনের ছুটি পেতে যাচ্ছে দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকারি ছুটির সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এই দীর্ঘ অবকাশ তৈরি হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকবে।

এর আগে ১৬ ও ১৭ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ১৫ অক্টোবর বৃহস্পতিবার ক্লাস শেষে শিক্ষার্থীদের ছুটি শুরু হবে।

অন্যদিকে দুর্গাপূজার নির্ধারিত পাঁচ দিনের ছুটি শেষ হওয়ার পর ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) আবারও সাপ্তাহিক ছুটি থাকছে। সব মিলিয়ে ১৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা নয় দিন বিদ্যালয়ে যেতে হবে না শিক্ষার্থীদের।

২৫ অক্টোবর থেকে ক্লাস

ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার পাঁচ দিনের ছুটি শেষ হবে ২২ অক্টোবর। এরপর দুই দিনের সাপ্তাহিক ছুটি শেষে ২৫ অক্টোবর, রোববার থেকে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোতে নিয়মিত পাঠদান ও অন্যান্য কার্যক্রম শুরু হবে।

অর্থাৎ দুর্গাপূজার মূল ছুটি পাঁচ দিন হলেও সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে শিক্ষার্থীরা পাচ্ছে টানা ৯ দিনের অবকাশ। দীর্ঘ এই ছুটিতে শিক্ষার্থীদের পাশাপাশি পরিবারগুলোর মধ্যেও ভ্রমণ ও অবকাশযাপনের পরিকল্পনা করার সুযোগ তৈরি হয়েছে।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: