ইরাক থেকে শেষ সেনাটিও প্রত্যাহার করল ইতালি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরাক থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে ইতালি। এর মধ্য দিয়ে দেশটিতে ইতালির প্রায় ১২ বছরের সামরিক উপস্থিতির অবসান

2026-09-30T18:39:30+00:00
2026-09-30T18:39:30+00:00
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরাক থেকে শেষ সেনাটিও প্রত্যাহার করল ইতালি
আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৯ পিএম 
ইরাকে এক ইতালীয় সেনা কুর্দি পেশমার্গা যোদ্ধাদের প্রশিক্ষণ দিচ্ছেন। ছবি : এএফপি
ইরাক থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে ইতালি। এর মধ্য দিয়ে দেশটিতে ইতালির প্রায় ১২ বছরের সামরিক উপস্থিতির অবসান হলো।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরাকে মোতায়েন থাকা সর্বশেষ ইতালীয় সেনারাও দেশটি ছেড়েছেন।

এর আগে গত মার্চে ইরাক থেকে অধিকাংশ সেনা ও সামরিক সদস্য প্রত্যাহার করে নেয় ইতালি। কুর্দিস্তান অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে রাতভর বিমান হামলার পর ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ইরাকে অবস্থানকালে ইতালীয় সেনারা ইসলামিক স্টেট (আইএস) বা দায়েশবিরোধী যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘অপারেশন ইনহেরেন্ট রিজলভ’-এ অংশ নেন। পাশাপাশি তারা ন্যাটোর ‘মিশন ইরাক’-এর অধীনেও কাজ করেছেন।

ন্যাটোর এই মিশনের মূল লক্ষ্য ছিল সরাসরি যুদ্ধ পরিচালনা নয়; বরং ইরাকের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ, পরামর্শ ও সক্ষমতা বাড়াতে সহায়তা করা।

ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ইতালি ও ন্যাটোর সেনাদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট এলাকা ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো বলেন, সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে ইরাকের নিরাপত্তার দায়িত্ব আরও বেশি ইরাকি কর্তৃপক্ষের হাতে যাওয়ার একটি নতুন পর্যায় শুরু হলো।

তবে ইরাকে ইতালির সম্পৃক্ততা পুরোপুরি শেষ হচ্ছে না। ইউরোপীয় ইউনিয়নের ‘ইইউএএম ইরাক’ মিশনের অধীনে ইতালির দুই কারাবিনিয়েরি কর্মকর্তা দেশটিতে অবস্থান করবেন। ইরাকি সরকারের অনুমোদনেই এই মিশন পরিচালিত হচ্ছে।

এদিকে, ইতালীয় সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে ইরাকে দেশটির দীর্ঘ সামরিক উপস্থিতির সমাপ্তি ঘটলেও নিরাপত্তা ও প্রশিক্ষণ সহযোগিতার ক্ষেত্রে সীমিত সম্পৃক্ততা অব্যাহত থাকবে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: