সাদিক কায়েম মেয়েদের প্যান্ট-জার্সি পরিয়ে মাঠে নামান: চরমোনাই পীর

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের বাস্কেটবল টুর্নামেন্টে খেলোয়াড়দের প্যান্ট-জার্সি পরিয়ে মাঠে নামানো নিয়ে সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ

2026-09-29T20:28:49+00:00
2026-09-29T20:28:49+00:00
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
 
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
সাদিক কায়েম মেয়েদের প্যান্ট-জার্সি পরিয়ে মাঠে নামান: চরমোনাই পীর
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৮ পিএম 
সাদিক কায়েম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের বাস্কেটবল টুর্নামেন্টে খেলোয়াড়দের প্যান্ট-জার্সি পরিয়ে মাঠে নামানো নিয়ে সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি অভিযোগ করেছেন, ডাকসুর ভিপি সাদিক কায়েম এভাবে ‘অসুন্দর পরিবেশ’ তৈরি করছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ‘সাদিক কায়েম মেয়েদের প্যান্ট-জার্সি পরিয়ে মাঠে নামিয়ে অসুন্দর পরিবেশ সৃষ্টি করছে। সেখানে আবার সে গর্ব করে বলে, দেশের ইতিহাসে প্রথম পারছে। কত কায়দা! এই কায়দা কতদিন চলবে?’

তিনি আরও বলেন, ‘এটা পরিবর্তনের জন্য আপনাদের ভেতরে ব্যথা আসে না? জজবা আসে না?’

দেশের স্বাধীনতা ও মানুষের প্রত্যাশার প্রসঙ্গ তুলে ইসলামী আন্দোলনের আমির বলেন, স্বাধীনতার জন্য মানুষ জীবন দিয়েছে এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রাম করেছে। কিন্তু স্বাধীনতার এত বছর পরও মানুষ প্রকৃত মুক্তি পায়নি।

তার ভাষ্য, একই নীতিতে দেশ পরিচালিত হতে থাকলে স্বাধীনতার হীরকজয়ন্তী কিংবা শতবর্ষও উদযাপন করা সম্ভব হবে, কিন্তু তাতে মানুষের ভাগ্যের কাঙ্ক্ষিত পরিবর্তন নাও আসতে পারে।

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও অভিযোগ করেন সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজ, গুম ও খুনসহ বিভিন্ন ধরনের সামাজিক অনাচার বাড়ছে। এসব অনাচার দূর করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জনগণ বিভিন্ন দলকে ক্ষমতায় বসিয়ে দেখেছে। কিন্তু প্রচলিত নীতিতে রাষ্ট্র ও সমাজ পরিচালনা করায় কোনো দলই কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারেনি।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি ও ইশতেহার নিয়েও সমালোচনা করেন ইসলামী আন্দোলনের আমির। তাঁর অভিযোগ, নির্বাচনের পর ইশতেহারের কথা ভুলে গিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: