শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে

2026-09-29T20:37:02+00:00
2026-09-29T20:37:02+00:00
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
 
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ড. লিউ ইউয়িন, কালচারাল কাউন্সেলর লি শাওপেং, অ্যাটাশে লিয়াং শুয়িং এবং পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যাটাশে ওয়াং ডাউয়েই উপস্থিত ছিলেন।

বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে জানানো হয়েছে। এতে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা, উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও এগিয়ে নিতে উভয় দেশ একসঙ্গে কাজ করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করা হয়। বিশেষ করে জুলাই আন্দোলন-পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংলাপ ও সম্পর্ক উন্নয়নে তাঁর ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৭ জুলাইও মিন্টো রোডে শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ওই বৈঠকেও বাংলাদেশ-চীন সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছিল।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: