ফ্রান্সের স্কোয়াডে জিদানের চমক

ক্রীড়া ডেস্ক

খেলা

ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছেন জিনেদিন জিদান। আনুষ্ঠানিক দল ঘোষণার আগে তাঁর সম্ভাব্য

2026-09-11T17:18:04+00:00
2026-09-11T17:18:04+00:00
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
 
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
খেলা
ফ্রান্সের স্কোয়াডে জিদানের চমক
ক্রীড়া ডেস্ক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৮ পিএম 
সংগৃহীত ছবি
ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছেন জিনেদিন জিদান। আনুষ্ঠানিক দল ঘোষণার আগে তাঁর সম্ভাব্য প্রাথমিক তালিকায় জায়গা করে নিয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ। তাদের মধ্যে চার ফুটবলারের প্রথমবারের মতো ফ্রান্সের সিনিয়র দলে ডাক পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সামনে উয়েফা নেশনস লিগে ফ্রান্সের চারটি ম্যাচ। ২৫ সেপ্টেম্বর তুরস্ক, ২৯ সেপ্টেম্বর বেলজিয়াম, ২ অক্টোবর ইতালি এবং ৫ অক্টোবর আবারও বেলজিয়ামের বিপক্ষে খেলবে ফরাসিরা। এর মধ্যেই নতুন কোচ হিসেবে নিজের পরিকল্পনার কিছুটা আভাস দিতে শুরু করেছেন জিদান।

সাবেক কোচ দিদিয়ের দেশমের রেখে যাওয়া কাঠামোয় বড় পরিবর্তন না এনে ধীরে ধীরে নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়ার দিকেই জিদানের নজর থাকতে পারে। ফরাসি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, রেনের ফরোয়ার্ড এস্তেবান লেপল সেই তালিকার অন্যতম নাম।

২৬ বছর বয়সী লেপল গত মৌসুমে ফরাসি লিগে ২১ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। নতুন মৌসুমেও তাঁর ফর্ম দুর্দান্ত—তিন ম্যাচে করেছেন তিন গোল। এবার ইউরোপা লিগেও প্রথমবার ইউরোপীয় প্রতিযোগিতায় খেলার সুযোগ পাচ্ছেন তিনি।

আরেক সম্ভাব্য নতুন মুখ পাবলো পাগিস। রেনের একাডেমি থেকে উঠে আসা ২৩ বছর বয়সী এই বাঁ প্রান্তের খেলোয়াড় গত মৌসুমে লোরিয়াঁর হয়ে ১০ গোলের পাশাপাশি পাঁচটি অ্যাসিস্ট করেছিলেন। দলবদলের মৌসুমে প্যারিস এফসিতে যোগ দিয়ে সেখানেও দ্রুত নিজের জায়গা তৈরি করেছেন।

তালিকায় রয়েছেন ইসমাইলো গ্যানিও। লঁসের ২১ বছর বয়সী এই ডিফেন্ডার অল্প সময়ের মধ্যেই ফরাসি লিগে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। আগে বুরকিনা ফাসোর হয়ে একটি ম্যাচ খেললেও পরে জাতীয় দল পরিবর্তন করে ফ্রান্সের যুব দলে খেলার সিদ্ধান্ত নেন তিনি। চ্যাম্পিয়নস লিগে ভালো পারফরম্যান্স করতে পারলে সিনিয়র দলে তাঁর সুযোগের সম্ভাবনাও বাড়তে পারে।

সম্ভাব্য চতুর্থ নতুন মুখ অ্যান্ডি দিয়ুফ। ইন্টার মিলানের হয়ে মৌসুমের শুরুতে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে। ডান প্রান্তে খেলা এই ফুটবলারও প্রথমবারের মতো ফ্রান্সের সিনিয়র দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা পাওয়ার দৌড়ে রয়েছেন।

জিদানের অধীনে ফ্রান্সের প্রথম দল ঘোষণার আগে তাই নতুনদের নিয়ে আগ্রহ বাড়ছে। শেষ পর্যন্ত এই চারজনের কতজন মূল স্কোয়াডে জায়গা পান, সেটিই এখন দেখার বিষয়।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: