ড. ইউনূসের প্রতিষ্ঠানের ঘাড়ে ৬৬৬ কোটি টাকার কর, হাইকোর্টের রায়

ভোরের ডাক ডেস্ক

আইন-আদালত

৬৬৬ কোটি টাকার কর নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেল ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণ। জাতীয় রাজস্ব বোর্ডের

2026-09-10T16:51:32+00:00
2026-09-10T16:51:32+00:00
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
ড. ইউনূসের প্রতিষ্ঠানের ঘাড়ে ৬৬৬ কোটি টাকার কর, হাইকোর্টের রায়
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫১ পিএম 
সংগৃহীত ছবি
৬৬৬ কোটি টাকার কর নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেল ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণ। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা এই অর্থ পরিশোধ করতে হবে প্রতিষ্ঠানটিকে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট রিটের রুল খারিজ করে এ রায় দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রায়টি ঘোষণা করেন। রিট খারিজ হওয়ায় গ্রামীণ কল্যাণের কাছ থেকে আয়কর বাবদ ওই অর্থ আদায়ে এনবিআরের আর কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন আইনজীবীরা।

মামলা সূত্রে জানা গেছে, ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত গ্রামীণ কল্যাণের কাছে প্রদেয় কর নিয়ে এনবিআরের সঙ্গে বিরোধ তৈরি হয়। এ কর দাবি চ্যালেঞ্জ করে ২০১৭ সালে গ্রামীণ কল্যাণ পৃথক দুটি রিট দায়ের করে। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন।

এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর গ্রামীণ কল্যাণের কাছ থেকে ৬৬৬ কোটি টাকা আদায়ের বিষয়ে দেওয়া একটি রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নেন হাইকোর্টের একটি বেঞ্চ। বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ ওই রায় প্রত্যাহার করে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠান।

পরে মামলাটি শুনানির জন্য নতুন বেঞ্চে পাঠানো হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার নতুন বেঞ্চ রুল খারিজ করে ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার পথ পরিষ্কার করে দিলেন।

আদালতে ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল।


Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: