ভোটের আগে ৫ হাজার ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে যুক্তরাষ্ট্রের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার

2026-09-10T12:06:51+00:00
2026-09-10T12:06:51+00:00
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ভোটের আগে ৫ হাজার ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৬ পিএম 
ফাইল ছবি

আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে যুক্তরাষ্ট্রের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অর্থকে তিনি ‘ট্রাম্প ডিভিডেন্ড’ বা ‘ট্রাম্প লভ্যাংশ’ হিসেবে উল্লেখ করেছেন।

রিপাবলিকান পার্টির প্রথম মধ্যবর্তী সম্মেলনে দেওয়া এক ভাষণে ট্রাম্প এ ঘোষণা দেন। তবে নাগরিকদের এই অর্থ কীভাবে দেওয়া হবে, এর অর্থের উৎস কী এবং এর জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো কী হবে—এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাননি তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে ট্রাম্পের এই পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্ক নাগরিকের সংখ্যা প্রায় ২৭ কোটি। সেই হিসাবে প্রত্যেককে ৫ হাজার ডলার করে দিতে হলে সরকারের প্রায় ১ দশমিক ৩৫ ট্রিলিয়ন ডলার ব্যয় হতে পারে।

প্রায় এক ঘণ্টা ৪৫ মিনিটের প্রাইমটাইম ভাষণে ট্রাম্প তার প্রশাসনের প্রথম দুই বছরকে ‘ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দুই বছর’ হিসেবে তুলে ধরেন। একই সঙ্গে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

ভাষণে ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটদের হাতে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ তুলে দেওয়া হলে দেশকে আবার ঘুরে দাঁড়াতে এক দশক সময় লেগে যেতে পারে।

তবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ইরান যুদ্ধ নিয়ে ভোটারদের অসন্তোষের মধ্যে ট্রাম্পের এই আর্থিক প্রস্তাব কতটা জনসমর্থন তৈরি করতে পারবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই



Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: