লস অ্যাঞ্জেলেসে প্রবাসীদের প্রাণের উৎসব ফোবানার সমাপ্তি

কৌশলী ইমা, লস অ্যাঞ্জেলেস থেকে ফিরে

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ফোবানা সম্মেলনের ইতিহাসে নতুন রেকর্ড গড়ার দাবি নিয়ে লস অ্যাঞ্জেলেসে শেষ হয়েছে তিন দিনব্যাপী ৪০তম ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস

2026-09-10T12:32:10+00:00
2026-09-10T12:32:10+00:00
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
লস অ্যাঞ্জেলেসে প্রবাসীদের প্রাণের উৎসব ফোবানার সমাপ্তি
কৌশলী ইমা, লস অ্যাঞ্জেলেস থেকে ফিরে
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ পিএম 
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রে ফোবানা সম্মেলনের ইতিহাসে নতুন রেকর্ড গড়ার দাবি নিয়ে লস অ্যাঞ্জেলেসে শেষ হয়েছে তিন দিনব্যাপী ৪০তম ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলন। আয়োজক কমিটি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (বাক) সম্মেলনটি সফল হয়েছে বলে দাবি করলেও, দর্শক-শ্রোতার উপস্থিতি প্রত্যাশার তুলনায় কম থাকায় অনেক বহিরাগত অতিথি হতাশা প্রকাশ করেছেন।

স্থানীয় সময় শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটির হিলটন হোটেলের বলরুমে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতিচর্চা অব্যাহত রাখতে ফোবানা সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চার দশক ধরে এ আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখার জন্য ফোবানা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

প্রবাসীমন্ত্রী বলেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্সযোদ্ধা নন; বিদেশের মাটিতে বাংলা সাহিত্য ও সংস্কৃতির চর্চা এবং বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতির পরিচয় তুলে ধরতে প্রবাসীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, আগ্রহী বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহযোগিতা দেবে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বিনিয়োগের ক্ষেত্রে কোনো সমস্যার মুখোমুখি হলে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি।

পরে তিনি আনুষ্ঠানিকভাবে উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা হিসেবে পরিচিত ফোবানার ৪০তম সম্মেলনের উদ্বোধন করেন।

এবারের আয়োজনে বড় কোনো তারকা শিল্পীর উপস্থিতি না থাকলেও দ্বিতীয় দিনে দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখেন তরুণ প্রজন্মের শিল্পী সঞ্জয় ও ঝিলিক। শনিবার বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত স্থানীয় ও বিভিন্ন অঙ্গরাজ্যের সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা শেষে মঞ্চে ওঠেন তারা। তাদের পরিবেশনায় উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত দর্শক-শ্রোতারা। পরপর কয়েকটি গান পরিবেশন করেন দুই শিল্পী।

দ্বিতীয় দিনের অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলেসের প্রবাসী বাংলাদেশি সমাজসেবী, মূলধারার রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিল্পী, গণমাধ্যমকর্মী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও পৃষ্ঠপোষকরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে ফোবানা নির্বাহী কমিটির চেয়ারপারসন রবিউল করিম বেলাল, সচিব খালেদ আহমেদ রউফ, আহ্বায়ক কমিটির আহ্বায়ক ড. জয়নাল আবেদীন, প্রেসিডেন্ট মোয়াজ্জেম চৌধুরী, নির্বাহী সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল, মিডিয়া কমিটির চেয়ারম্যান লস্কর আল মামুন, সাবেক চেয়ারপারসন মাসুদ চৌধুরী রব, অ্যাটর্নি মোহাম্মদ আলমগীর, রেহান রেজা, সাবেক আহ্বায়ক হাসমত মোবিন, নার্গিস আহমেদ, জসিম উদ্দিন, ডিউক খান, নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ মাহিন উদ্দিন দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যান্থনি গমেজ পিউস ও পৃষ্ঠপোষক আবু হানিফসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সম্মেলনের তৃতীয় দিনে দর্শক-শ্রোতার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও মঞ্চ মাতান এ প্রজন্মের শিল্পী ইমরান ও মুজা। তাঁদের পরিবেশনায় তিন দিনের আয়োজন শেষ হয়।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: