অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার ব্যবস্থায় নতুন মাইলফলক তৈরি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা আজাদ রহমান। নিউ সাউথ ওয়েলসের সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি

2026-09-09T18:50:06+00:00
2026-09-09T18:50:06+00:00
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান
আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫০ পিএম 
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান
অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার ব্যবস্থায় নতুন মাইলফলক তৈরি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা আজাদ রহমান। নিউ সাউথ ওয়েলসের সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী হিসেবে ডেপুটি মেয়রের দায়িত্ব পেলেন এলিজা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ক্যামডেন সিটি কাউন্সিলের সাধারণ সভায় কাউন্সিলরদের সরাসরি ভোটে তাকে ডেপুটি মেয়র নির্বাচিত করা হয়।

নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় এলিজা আজাদ বলেন, দলীয় সমর্থনের পাশাপাশি কাউন্সিলরদের ভোটে এই দায়িত্ব পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের প্রতি তার দায়বদ্ধতা আরও বেড়েছে। একই সঙ্গে কাজের পরিধিও আগের তুলনায় বিস্তৃত হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশের চুয়াডাঙ্গায় শিকড়
অস্ট্রেলিয়ার নাগরিক এলিজা আজাদের পৈতৃক বাড়ি বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার দর্শনায়। তার বাবা আজাদুল ইসলাম একজন বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিক।

দুই দশকেরও বেশি সময় আগে শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এলিজা। পরে দেশটির বর্তমান ক্ষমতাসীন লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনে ক্যামডেন কাউন্সিলের নর্থ ওয়ার্ড থেকে প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হন তিনি। মাত্র দুই বছরের ব্যবধানে এবার কাউন্সিলের ডেপুটি মেয়রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন।

‘নারীদের নেতৃত্বে আরও এগিয়ে আসতে হবে’
রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করার পথটি সহজ ছিল না বলে জানিয়েছেন এলিজা আজাদ। একজন বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার রাজনৈতিক অঙ্গনে জায়গা করে নিতে তাকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে বলে জানান তিনি।

তার মতে, সমাজ ও রাজনীতির বিভিন্ন পর্যায়ে নারীদের নেতৃত্ব আরও বাড়ানো প্রয়োজন। নারীরা যেন সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নিজেদের অবস্থান শক্ত করতে পারেন, সে লক্ষ্যেই কাজ করতে চান তিনি।

এই পথচলায় পরিবারের অব্যাহত সহযোগিতার কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন এলিজা। স্বামী-সন্তানসহ পরিবারের সদস্যদের পাশাপাশি বাংলাদেশি এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন সাংস্কৃতিক সম্প্রদায়ের মানুষের সমর্থন তাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে বলে জানান তিনি।

উচ্ছ্বসিত সিডনির বাংলাদেশি কমিউনিটি
এলিজা আজাদ ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ায় সিডনির বাংলাদেশি কমিউনিটির মধ্যেও তৈরি হয়েছে উচ্ছ্বাস।

ডেনহ্যাম কোর্টের বাসিন্দা বোরহান খান লিমন বলেন, এলিজা দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে মানুষের সঙ্গে কাজ করছেন। তার নতুন দায়িত্বের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিষয় স্থানীয় সরকারের কাছে তুলে ধরার সুযোগ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

তার মতে, একই সঙ্গে স্থানীয় এলাকার উন্নয়নেও এলিজার অভিজ্ঞতা ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

স্থানীয় রাজনীতিতে বাংলাদেশিদের অগ্রযাত্রা
অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে বাংলাদেশি বংশোদ্ভূতদের প্রতিনিধিত্ব অবশ্য নতুন নয়। এর আগে সুমন সাহা সিডনির কাম্বারল্যান্ড সিটি কাউন্সিল এবং মাসুদ খলিল ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া বাংলাদেশি বংশোদ্ভূত মাসুদ চৌধুরী বর্তমানে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

এলিজা আজাদের নতুন দায়িত্ব গ্রহণ অস্ট্রেলিয়ার স্থানীয় রাজনীতিতে বাংলাদেশি নারীদের অংশগ্রহণ ও নেতৃত্বের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিল বলে মনে করছেন দেশটির বাংলাদেশি কমিউনিটির সদস্যরা।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: