চোর সন্দেহে পিটুনি, বিটিসিএল অফিসেই যুবকের মৃত্যু!

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সাত রাস্তা এলাকায় বিটিসিএল কার্যালয়ের ভেতরে চোর সন্দেহে আনসার সদস্যদের মারধরে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে

2026-09-08T20:47:06+00:00
2026-09-08T20:47:06+00:00
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
চোর সন্দেহে পিটুনি, বিটিসিএল অফিসেই যুবকের মৃত্যু!
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৭ পিএম 
প্রতীকী ছবি
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সাত রাস্তা এলাকায় বিটিসিএল কার্যালয়ের ভেতরে চোর সন্দেহে আনসার সদস্যদের মারধরে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বিটিসিএল কার্যালয়ের অফিস সহকারী মো. সাইফুল জানান, সকালে তিনজন যুবক চুরির উদ্দেশ্যে অফিসের ভেতরে প্রবেশ করেন বলে তাঁরা ধারণা করেন। বিষয়টি টের পেয়ে আনসার সদস্যরা তাদের আটকানোর চেষ্টা করেন।

এ সময় দুজন দেয়াল টপকে পালিয়ে যেতে সক্ষম হলেও একজনকে আটক করা হয়। সাইফুলের দাবি, পরে আনসার সদস্যরা ওই যুবককে মারধর করেন। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

তবে ওই যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

ঘটনাটি কীভাবে ঘটেছে এবং যুবকের মৃত্যুর প্রকৃত কারণ কী—তা ময়নাতদন্ত ও পুলিশের তদন্তের পর বিস্তারিত জানা যাবে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: