ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু রাষ্ট্রপতির হাতে

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

বহুল প্রতীক্ষিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক নির্মাণযাত্রার সূচনা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

2026-09-07T12:11:57+00:00
2026-09-07T12:11:57+00:00
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু রাষ্ট্রপতির হাতে
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১১ পিএম 
সংগৃহীত ছবি

বহুল প্রতীক্ষিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক নির্মাণযাত্রার সূচনা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে নির্ধারিত স্থানে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এর আগে রোববার দুপুরে দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে পৌঁছান রাষ্ট্রপতি। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলায় এটিই তার প্রথম সফর।

রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি রোববার ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করে। সেখানে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাকে অভ্যর্থনা জানানো হয়। পরে তাকে সার্কিট হাউজে নিয়ে যাওয়া হলে সেখানে গার্ড অব অনার প্রদান করা হয়।

সার্কিট হাউজের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন। এ সময় তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

পরে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেন রাষ্ট্রপতি। সেখানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তিনি মতবিনিময় করেন।

রাষ্ট্রপতির এই সফর ও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: