বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরের মামলার আবেদন খারিজ, ইউনূসসহ ২৭ জন আসামি হচ্ছেন না

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ

2026-08-20T15:51:24+00:00
2026-08-20T15:51:24+00:00
  বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
রাজনীতি
বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরের মামলার আবেদন খারিজ, ইউনূসসহ ২৭ জন আসামি হচ্ছেন না
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৩:৫১ পিএম 
সংগৃহীত ছবি
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আবেদনটি খারিজ করে আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী আবু শাহিন জানান, মামলাটি গ্রহণ করার মতো পর্যাপ্ত উপাদান না থাকায় আদালত এ সিদ্ধান্ত নিয়েছেন।

তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী এ মামলার আবেদন করেছিলেন। তার পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এ কে এম শরীফ উদ্দিন।

আবেদনে ইউনূস ও আসিফ নজরুল ছাড়াও সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা রিজওয়ানা হাসান, সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমকে আসামি করার আবেদন জানানো হয়।

এ ছাড়া এনসিপির সংসদ সদস্য আক্তার হোসেন, আব্দুল হান্নান মাসউদ, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, সামান্থা শারমিন, নুসরাত তাবাসসুম, তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটোয়ারী, আরিফুল ইসলাম আদিব ও সালেহ উদ্দিন সিফাতের নামও আবেদনে ছিল।

অন্যদের মধ্যে প্রবাসী ইনফ্লুয়েন্সার পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন, কনক সারোয়ার, অবসরপ্রাপ্ত কর্নেল নুরনবী, তাহরীমা জান্নাত সুরভী, বুলডোজার সরবরাহকারী মো. মিলন, ফাহিম আল চৌধুরী ও আবুল কালাম আজাদকে আসামি করার আবেদন করা হয়েছিল। পাশাপাশি ঘটনায় আরও ৩০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করার আবেদন জানানো হয়।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ইউনূসসহ কয়েকজনের ‘মদদ, উসকানি ও সার্বিক সহযোগিতায়’ অন্য আসামিরা লাঠিসোঁটা, হাতুড়ি, দাহ্য পদার্থসহ বিভিন্ন অস্ত্র নিয়ে ঐতিহাসিক ভবনে হামলা চালান বলে অভিযোগ করা হয়।

আবেদনে আরও বলা হয়, হামলাকারীরা ভবনের ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি ঐতিহাসিক নিদর্শন, মুক্তিযুদ্ধের দলিল, প্রামাণ্যচিত্র, বইপুস্তকসহ বিভিন্ন মূল্যবান সামগ্রীর ক্ষতি ও লুটপাট করেন। পরে দুটি বুলডোজার, এক্সকাভেটর, হ্যামারসহ ভারী যন্ত্রপাতি এনে ভবনটি ভাঙা শুরু করা হয় এবং ৬ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত তা গুঁড়িয়ে দেওয়া হয়।

এ ছাড়া মামলার আবেদনে কয়েকজন আসামির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগও আনা হয়।

তবে আদালত মামলাটি গ্রহণের উপাদান না পাওয়ায় আবেদনটি খারিজ করে দিয়েছেন।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: