এবার পয়েন্ট-জরিমানার শঙ্কায় অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক

খেলা

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটের লজ্জার পর এবার মাঠের বাইরেও দুঃসংবাদ অপেক্ষা করছে অস্ট্রেলিয়ার জন্য। নির্ধারিত সময়ের মধ্যে ওভার

2026-08-17T13:26:30+00:00
2026-08-17T13:26:30+00:00
  সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
খেলা
ডারউইনে হার
এবার পয়েন্ট-জরিমানার শঙ্কায় অস্ট্রেলিয়া
অনলাইন ডেস্ক
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১:২৬ পিএম 
সংগৃহীত ছবি

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটের লজ্জার পর এবার মাঠের বাইরেও দুঃসংবাদ অপেক্ষা করছে অস্ট্রেলিয়ার জন্য। নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় স্লো ওভার রেটের শাস্তির মুখে পড়তে পারে প্যাট কামিন্সের দল।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজ ডটকম অউ জানিয়েছে, ডারউইন টেস্টের তৃতীয় দিনে নির্ধারিত ৯০ ওভারের চেয়ে চার ওভার কম বোলিং করেছে স্বাগতিকরা। আইসিসির নিয়ম অনুযায়ী, টেস্টে প্রতি ঘণ্টায় ১৫ ওভার করে দিনে ৯০ ওভার শেষ করার লক্ষ্য থাকে।

নিয়ম ভাঙার দায়ে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ করে জরিমানা হতে পারে। অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটারদের ম্যাচ ফি ২০ হাজার ডলার ধরা হলে, প্রত্যেকের জরিমানা দাঁড়াতে পারে ৪ হাজার ডলার। একাদশের ১১ ক্রিকেটারের ক্ষেত্রে মোট জরিমানার পরিমাণ হতে পারে ৪৪ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ লাখ টাকা।

তবে আর্থিক জরিমানার চেয়েও বড় ধাক্কা আসতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে। চার ওভার ঘাটতির কারণে অস্ট্রেলিয়ার চারটি ডব্লুটিসি পয়েন্ট কাটা যেতে পারে।

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে হারের পর অস্ট্রেলিয়া এখন ৮৪ পয়েন্ট ও ৭৭.৭৮ শতাংশ জয়ে ডব্লুটিসি টেবিলের শীর্ষে রয়েছে। অন্যদিকে ৭৫ শতাংশ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় এবং ৬৬.৬৭ শতাংশ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে চতুর্থ স্থানে।

অর্থাৎ বাংলাদেশের কাছে মাঠের পরাজয়ের ধাক্কা সামলানোর আগেই স্লো ওভার রেটের কারণে পয়েন্ট ও অর্থ—দুই দিক থেকেই ক্ষতির মুখে পড়তে পারে অস্ট্রেলিয়া।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: