তানজিদকে নিয়ে প্রধানমন্ত্রীর যে কথা ভাইরাল

ক্রীড়া ডেস্ক

জাতীয়

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় নিয়ে উচ্ছ্বাসের মধ্যে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ

2026-08-16T14:51:29+00:00
2026-08-16T14:52:55+00:00
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
জাতীয়
তানজিদকে নিয়ে প্রধানমন্ত্রীর যে কথা ভাইরাল
ক্রীড়া ডেস্ক
রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ২:৫১ পিএম  আপডেট: ১৬.০৮.২০২৬ ২:৫২ পিএম
সংগৃহীত ছবি
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় নিয়ে উচ্ছ্বাসের মধ্যে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তানজিদ হাসান তামিমের সেঞ্চুরির কথা উঠলে তাকে শুধু বগুড়ার নয়, পুরো বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তার সেই মন্তব্য দ্রুতই আলোচনায় এসেছে।

রবিবার (১৬ আগস্ট) সরকারি সফরে কিশোরগঞ্জ যাওয়ার পথে বাংলাদেশ দলের জয়ের খবর পেয়ে খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে যুক্ত হন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দলের ক্রিকেটার ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান এবং সিরিজের পরবর্তী টেস্টের জন্য শুভকামনা জানান।

ভিডিও কলে প্রধানমন্ত্রী ক্রিকেটারদের স্বাস্থ্যের খোঁজখবর নেন। পাশাপাশি দেশের মানুষ যে এই ঐতিহাসিক জয়ের পর ক্রিকেটারদের স্বাগত জানাতে মুখিয়ে আছে, সে কথাও জানান তিনি।

ডারউইন টেস্টে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখা হাসান মাহমুদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। দুই ইনিংসে ৯ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজের পাঁচ উইকেটের কথা শুনে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘হ্যাঁ দেখলাম, এক্সিলেন্ট, ওয়ান্ডারফুল।’

এ সময় ভিডিও কলের অপর প্রান্ত থেকে জানানো হয়, বগুড়ার ছেলে তানজিদ হাসান তামিম টেস্টে সেঞ্চুরি করেছেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ও (তানজিদ তামিম) বগুড়ার না, বাংলাদেশের ছেলে। সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে।’

কথোপকথনের একপর্যায়ে দেশে ফিরলে ক্রিকেটারদের সঙ্গে দেখা করার আগ্রহও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। পরে ক্রিকেটারদের শুভকামনা জানিয়ে ভিডিও কলের সমাপ্তি করেন তিনি।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: