আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব

অনলাইন ডেস্ক

জাতীয়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে, এমন খবরকে গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন

2026-08-12T20:21:41+00:00
2026-08-12T20:21:41+00:00
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ১২ আগস্ট ২০২৬
জাতীয়
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব
অনলাইন ডেস্ক
বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৮:২১ পিএম 
সংগৃহীত ছবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে, এমন খবরকে গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে বিশ্ব যুব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে কি না -এ বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, এ ধরনের খবর গুজবের একটি অংশ।

এ সময় ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়েও কথা বলেন জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দুই দেশের সম্পর্কে এমন কোনো জটিলতা নেই, যা সমাধান করা সম্ভব নয়।

বিশ্ব যুব দিবসের অনুষ্ঠানে তরুণদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, তরুণরাই একটি দেশ ও জাতির মূল শক্তি। তারা দেশের জন্য আশীর্বাদ। বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবিলাসহ দেশের উন্নয়নে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি বলেন, তরুণদের যথাযথ শিক্ষা ও দক্ষতা দেওয়া গেলে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, বর্তমান বিশ্ব তথ্যপ্রযুক্তির যুগে প্রবেশ করেছে এবং এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ চলছে। তরুণদের শক্তি দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তাদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: