বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এসব সিদ্ধান্ত জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। পাশাপাশি সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং সংকট মোকাবিলায় এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের জারি করা নির্দেশনা সংশ্লিষ্ট সবাইকে যথাযথভাবে বাস্তবায়নের জন্য বলা হয়েছে।