কবি নজরুল কলেজে ৪ কোটি ৬৯ লাখ টাকার বাজেট

কবি নজরুল কলেজ সংবাদদাতা

শিক্ষা

২০২৬-২৭ অর্থবছরের জন্য কবি নজরুল কলেজে ৪ কোটি ৬৯ লাখ ৫২ হাজার টাকার বাজেট বরাদ্দ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা

2026-08-07T17:41:13+00:00
2026-08-07T17:41:13+00:00
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ৮ আগস্ট ২০২৬
শিক্ষা
কবি নজরুল কলেজে ৪ কোটি ৬৯ লাখ টাকার বাজেট
সর্বোচ্চ বরাদ্দ বেতন-ভাতায়
কবি নজরুল কলেজ সংবাদদাতা
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৫:৪১ পিএম 
কবি নজরুল কলেজে ৪ কোটি ৬৯ লাখ টাকার বাজেট
২০২৬-২৭ অর্থবছরের জন্য কবি নজরুল কলেজে ৪ কোটি ৬৯ লাখ ৫২ হাজার টাকার বাজেট বরাদ্দ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার (২০ জুলাই) মাউশির সহকারী পরিচালক (বাজেট) শাহ মো. জুলফিকার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সরকারি মহাবিদ্যালয়গুলোর ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রকাশ করা হয়।

প্রকাশিত বাজেট অনুযায়ী, কবি নজরুল কলেজের মোট বরাদ্দের সবচেয়ে বড় অংশ ব্যয় হবে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা খাতে। কর্মকর্তা পর্যায়ের মূল বেতনের জন্য ১ কোটি ২০ লাখ টাকা এবং কর্মচারীদের মূল বেতনের জন্য ৪৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এ ছাড়া বাড়িভাড়া ভাতা বাবদ ১ কোটি ২০ লাখ টাকা, উৎসব ভাতা ৩২ লাখ টাকা, বিশেষ সুবিধা ভাতা ৩২ লাখ টাকা, চিকিৎসা ভাতা ৮ লাখ ৮০ হাজার টাকা, শিক্ষা ভাতা ২ লাখ ৪০ হাজার টাকা, শ্রান্তি ও বিনোদন ভাতা ৮ লাখ টাকা এবং বাংলা নববর্ষ ভাতা ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি নগদায়ন, যাতায়াত, মোবাইল, টিফিন ও ধোলাই ভাতাসহ অন্যান্য ভাতার জন্যও ২৫ লাখ ৯৯ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।

পণ্য ও সেবা খাতে বিদ্যুৎ বিলের জন্য ৩০ লাখ টাকা এবং পানি বিলের জন্য ৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ইন্টারনেট বাবদ ২ লাখ টাকা, পরিষ্কার-পরিচ্ছন্নতা সামগ্রী ক্রয়ে ১২ হাজার টাকা, আপ্যায়ন ব্যয় ১১ হাজার টাকা, টেলিফোন বিল ২০ হাজার টাকা, বইপত্র ও সাময়িকী ১ লাখ টাকা, যাতায়াত ব্যয় ১৫ হাজার টাকা, গ্যাস ও জ্বালানি ২ লাখ টাকা, ভ্রমণ ব্যয় ১ লাখ ৫০ হাজার টাকা, বদলি ব্যয় ৭০ হাজার টাকা, কম্পিউটার সামগ্রী ১ লাখ ৩০ হাজার টাকা, অন্যান্য মনিহারি ২ লাখ ৫০ হাজার টাকা, রাসায়নিক দ্রব্যাদি ১ লাখ ৫০ হাজার টাকা, পোশাক ১০ হাজার টাকা, ক্রীড়া সামগ্রী ১ লাখ ২০ হাজার টাকা, অনুষ্ঠান ও উৎসব বাবদ ৬০ হাজার টাকা, আসবাবপত্র মেরামত ও সংরক্ষণে ২০ হাজার টাকা এবং কম্পিউটার মেরামত ও সংরক্ষণে ৫০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এ ছাড়া পৌরকর পরিশোধের জন্য ৭ লাখ ৫০ হাজার টাকা এবং ভূমি উৎস কর বাবদ ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। অনার্থিক সম্পদ খাতে কম্পিউটার ও আনুষঙ্গিক সামগ্রী ক্রয়ের জন্য ২৫ হাজার টাকা, গবেষণা সরঞ্জাম ক্রয়ে ৩ লাখ টাকা, অফিস সরঞ্জাম ক্রয়ে ৩০ হাজার টাকা এবং শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য ৮০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: