লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির, আদালতে উপস্থিত ভাই কাদের সিদ্দিকী

অনলাইন ডেস্ক

আইন-আদালত

গ্রেপ্তারের একদিন পর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।বৃহস্পতিবার

2026-07-30T15:02:36+00:00
2026-07-30T15:39:01+00:00
  শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
আইন-আদালত
লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির, আদালতে উপস্থিত ভাই কাদের সিদ্দিকী
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৩:০২ পিএম  আপডেট: ৩০.০৭.২০২৬ ৩:৩৯ পিএম
লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির, আদালতে উপস্থিত ভাই কাদের সিদ্দিকী
গ্রেপ্তারের একদিন পর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি মাইক্রোবাসে করে ট্রাইব্যুনালে আনা হয়। এ সময় তার ছোট ভাই ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীকেও ট্রাইব্যুনাল প্রাঙ্গণে দেখা যায়।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শাপলা চত্বরের কথিত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন উপস্থাপন করা হবে। মামলার আসামির তালিকায় আবদুল লতিফ সিদ্দিকীর নাম ১০ নম্বরে রয়েছে।

এর আগে বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগে শাহবাগ থানার একটি মামলায় আদালতে হাজির হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লতিফ সিদ্দিকী। তখন তিনি জানিয়েছিলেন, শাপলা চত্বর মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার না করলে নিজেই ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করবেন।

তিনি বলেন, আমি আত্মগোপন করি না। পুলিশ যদি আমাকে গ্রেপ্তার না করে, তাহলে আগামী রবিবার বা সোমবার আদালতে গিয়ে নিজেকে সমর্পণ করব।

শাপলা চত্বরের ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করে সাবেক এই মন্ত্রী দাবি করেন, সে সময় তিনি মন্ত্রী থাকলেও ওই ঘটনার বিষয়ে তার কোনো সংশ্লিষ্টতা বা প্রত্যক্ষ জ্ঞান ছিল না।

এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম ট্রাইব্যুনালের সিদ্ধান্ত অনুযায়ী এগিয়ে যাবে।


Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: