সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

অনলাইন ডেস্ক

আইন-আদালত

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করা হয়েছে। একই

2026-07-26T18:43:49+00:00
2026-07-26T18:49:01+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
আইন-আদালত
সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
অনলাইন ডেস্ক
রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৬:৪৩ পিএম  আপডেট: ২৬.০৭.২০২৬ ৬:৪৯ পিএম
ফাইল ছবি
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করা হয়েছে। একই সঙ্গে ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে দেশের সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজন অভিনেতা-অভিনেত্রী ও ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ জমা দেওয়া হয়েছে।

রবিবার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদ পার্টি ও রাষ্ট্রসংলাপ ফোরাম পৃথকভাবে এসব অভিযোগ দাখিল করে।

এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, অভিযোগগুলো এখনও তিনি বিস্তারিতভাবে পর্যালোচনা করেননি। একটি অভিযোগ বাংলাদেশ আজাদ পার্টি এবং আরেকটি রাষ্ট্রসংলাপ ফোরাম জমা দিয়েছে। অভিযোগ আনুষ্ঠানিকভাবে তার কাছে উপস্থাপিত হলে প্রচলিত নিয়ম অনুযায়ী তা তদন্ত সংস্থার কাছে পাঠানো হবে।

রাষ্ট্রসংলাপ ফোরামের দাবি, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট অভিযোগ দাখিল করা হয়েছে। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বা সংশ্লিষ্ট সময়ে বিভিন্ন ব্যক্তি ও সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজনের ভূমিকা আইনানুগভাবে তদন্তেরও দাবি জানিয়েছে সংগঠনটি।

অভিযোগে অভিনেতা ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, রিয়াজ আহমেদ, অরুণা বিশ্বাস, সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলাম, মারিয়া কিসপট্টা, পিয়া জান্নাতুল, শান্তা ফারজানাসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

তবে অভিযোগ দাখিল করা হলেও এ বিষয়ে এখনও তদন্ত শুরু হয়েছে বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কোনো অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে—এমন কোনো তথ্য জানা যায়নি। অভিযোগের পরবর্তী পদক্ষেপ তদন্ত সংস্থার কার্যক্রমের ওপর নির্ভর করবে।


Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: