টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে ৩ সদস্যের কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

অনলাইন ডেস্ক

আইন-আদালত

দেশের বাজারেবিক্রি হওয়া৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতে ‘ক্ষতিকর’মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির অভিযোগ তদন্তেতিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।একই সঙ্গে আদালতের আদেশ

2026-07-28T15:13:13+00:00
2026-07-28T15:13:13+00:00
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২৯ জুলাই ২০২৬
আইন-আদালত
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে ৩ সদস্যের কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৩:১৩ পিএম 
ফাইল ছবি
দেশের বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির অভিযোগ তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালতের আদেশ পাওয়ার ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে করা এক রিট আবেদনের শুনানি শেষে আদালত এ নির্দেশনা দেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, কমিটিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) একজন করে প্রতিনিধি থাকবেন। স্বাস্থ্যসচিব ও বিএসটিআইয়ের মহাপরিচালককে এই কমিটি গঠন করতে বলা হয়েছে।

এ ছাড়া টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি প্রমাণিত হলে কেন বাজারজাত ও আমদানি করা সংশ্লিষ্ট পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এর আগে দেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে—এমন একটি গণমাধ্যমের প্রতিবেদন যুক্ত করে গত ২৭ জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবদুল্লাহ আল মামুন রিট আবেদন করেন। শুনানিতে তিনি নিজেই রিটের পক্ষে আদালতে বক্তব্য উপস্থাপন করেন।


Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: