স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

অনলাইন ডেস্ক

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করায় সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন

2026-07-24T18:56:55+00:00
2026-07-24T18:59:04+00:00
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ২৫ জুলাই ২০২৬
জাতীয়
স্পিকারের দায়িত্বে কায়সার কামাল
অনলাইন ডেস্ক
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৬:৫৬ পিএম  আপডেট: ২৪.০৭.২০২৬ ৬:৫৯ পিএম
সংগৃহীত ছবি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করায় সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে স্পিকারের দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমদ এ তথ্য জানান।

তিনি বলেন, স্পিকার হিসেবে শপথ নেওয়ার সময়ই প্রয়োজন হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথ অন্তর্ভুক্ত থাকে। একইভাবে ডেপুটি স্পিকারও শপথ অনুযায়ী স্পিকারের পদ শূন্য হলে দায়িত্ব পালন করেন। সে অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন এবং ব্যারিস্টার কায়সার কামাল স্পিকারের দায়িত্ব পালন করবেন।

হাফিজ উদ্দিন আরও বলেন, দুপুরে তিনি নিশ্চিত হন যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন। তিনি সাবেক রাষ্ট্রপতির সুস্থতা ও মঙ্গল কামনা করেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তার পদত্যাগের পর সাংবিধানিক বিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করছেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: