সালমান শাহ হত্যা মামলা: ৩০ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ

বিনোদন ডেস্ক

আইন-আদালত

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী ৩০ আগস্টের মধ্যে আদালতে জমা

2026-07-23T14:56:32+00:00
2026-07-23T14:56:32+00:00
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
আইন-আদালত
সালমান শাহ হত্যা মামলা: ৩০ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ
বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ২:৫৬ পিএম 
ফাইল ছবি
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী ৩০ আগস্টের মধ্যে আদালতে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন থাকলেও তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেননি। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা নতুন তারিখ নির্ধারণ করে ৩০ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম।

গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পূর্বপরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা করা হয়। এ ঘটনায় সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে।

সালমান শাহ, যার প্রকৃত নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় মারা যান। মৃত্যুর পর প্রথমে অপমৃত্যুর মামলা হলেও পরে সেটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন করা হয়। এরপর বিভিন্ন সময়ে সিআইডি, বিচার বিভাগীয় তদন্ত এবং পিবিআই পৃথক তদন্তে হত্যার অভিযোগের প্রমাণ না পাওয়ার কথা জানিয়ে প্রতিবেদন দেয় এবং ঘটনাটিকে আত্মহত্যা বলে উল্লেখ করে।

তবে সেই তদন্ত প্রতিবেদনগুলোতে সন্তুষ্ট হননি সালমান শাহর মা নীলা চৌধুরী। তিনি ধারাবাহিকভাবে পুনঃতদন্তের দাবি জানিয়ে আসছিলেন। সর্বশেষ রিভিশন আবেদন মঞ্জুর হওয়ার পর আদালতের নির্দেশে নতুন করে হত্যা মামলা রুজু হয় এবং ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়।

এখন আদালতের নির্দেশ অনুযায়ী, আলোচিত এ হত্যা মামলার সর্বশেষ তদন্ত প্রতিবেদন আগামী ৩০ আগস্টের মধ্যে আদালতে দাখিল করতে হবে।


Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: