শক্তিশালী পাসপোর্টের দৌড়ে আবারও পিছিয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

জাতীয়

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক সূচকে আবারও পিছিয়েছে বাংলাদেশ। হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬-এর জুলাই সংস্করণে বাংলাদেশের অবস্থান নেমে এসেছে ৯৭তম

2026-07-22T15:29:18+00:00
2026-07-22T15:29:52+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
জাতীয়
শক্তিশালী পাসপোর্টের দৌড়ে আবারও পিছিয়ে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৩:২৯ পিএম  আপডেট: ২২.০৭.২০২৬ ৩:২৯ পিএম
সংগৃহীত ছবি
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক সূচকে আবারও পিছিয়েছে বাংলাদেশ। হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬-এর জুলাই সংস্করণে বাংলাদেশের অবস্থান নেমে এসেছে ৯৭তম স্থানে। একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়াও। সর্বশেষ সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধায় বিশ্বের ৩৫টি দেশে ভ্রমণ করতে পারেন, যা জানুয়ারির তুলনায় দুটি দেশ কম।

লন্ডনভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স মঙ্গলবার (২১ জুলাই) তাদের সর্বশেষ পাসপোর্ট সূচক প্রকাশ করে। বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি সম্ভাব্য ভ্রমণ গন্তব্যের তথ্য বিশ্লেষণ করে এ সূচক তৈরি করা হয়েছে। কোনো দেশের নাগরিক আগাম ভিসা ছাড়াই বা অন-অ্যারাইভাল ভিসায় কতটি দেশে প্রবেশ করতে পারেন, তার ভিত্তিতেই এই র‌্যাঙ্কিং নির্ধারণ করা হয়।

সূচক অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশের অবস্থান ছিল ৯৫তম। তবে জুলাইয়ে তা দুই ধাপ পিছিয়ে ৯৭তম হয়েছে। একই সময়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের ভিসামুক্ত বা সহজ ভিসা সুবিধার গন্তব্য ৩৭টি থেকে কমে ৩৫টিতে নেমে এসেছে।

যদিও জানুয়ারির তুলনায় অবস্থান অবনতি হয়েছে, তবু গত বছরের একই সময়ের তুলনায় বাংলাদেশ তিন ধাপ এগিয়েছে। ২০২৫ সালের জুলাইয়ে দেশের অবস্থান ছিল ১০০তম।

এবারের সূচকে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ৯৭তম অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। দুই দেশের নাগরিকরাই ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধায় ৩৫টি দেশে ভ্রমণ করতে পারেন।

বিগত কয়েক বছরের তথ্য বলছে, ২০২০ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৯৮তম, ২০২১ সালে তা নেমে যায় ১০৮তমে। পরে ২০২২ সালে ১০৩তম, ২০২৩ সালে ১০১তম, ২০২৪ সালে ৯৭তম এবং ২০২৫ সালে ১০০তম অবস্থানে ছিল বাংলাদেশ। ২০২৬ সালের জানুয়ারিতে উন্নতি হয়ে ৯৫তম হলেও ছয় মাসের ব্যবধানে আবারও দুই ধাপ পিছিয়েছে দেশটি।

অন্যদিকে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ভিসামুক্তভাবে ১৯২টি দেশে ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত, যাদের ভিসামুক্ত বা সহজ প্রবেশযোগ্য গন্তব্য ১৮৮টি।

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের, যার অবস্থান ৫২তম। এরপর রয়েছে ভারত (৮১তম), ভুটান (৮৮তম), মিয়ানমার (৯১তম) ও শ্রীলঙ্কা (৯৪তম)। বাংলাদেশের পর রয়েছে নেপাল (৯৮তম) ও পাকিস্তান (১০১তম)। সূচকের সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান, যার নাগরিকরা মাত্র ২২টি দেশে ভিসামুক্ত বা সহজ প্রবেশ সুবিধা পান।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: