প্রবাসীদের ভোটের পথ খুলতে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক আজ

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ এক বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আজকের এ বৈঠকে প্রবাসীদের জন্য ভোটগ্রহণের

2026-07-22T11:48:41+00:00
2026-07-22T11:48:41+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
জাতীয়
প্রবাসীদের ভোটের পথ খুলতে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক আজ
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১১:৪৮ এএম 
সংগৃহীত ছবি
বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ এক বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আজকের এ বৈঠকে প্রবাসীদের জন্য ভোটগ্রহণের সম্ভাব্য পদ্ধতি, কারিগরি প্রস্তুতি, আইনগত দিক এবং বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে ভবিষ্যতে প্রবাসীদের ভোটব্যবস্থা চালুর অগ্রগতি।

বুধবার (২২ জুলাই) এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে ইসির ওসিভি-এসডিআই প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মামুনুর হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সভাপতিত্বে ইসির সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাও বৈঠকে উপস্থিত থাকবেন। বৈঠকে দেশের বাইরে ভোটদান ব্যবস্থা উন্নয়ন ও বাস্তবায়ন প্রকল্পের অগ্রগতি, কর্মপরিধি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। 

অফিস আদেশে বলা হয়, দেশের বাইরে ভোটদান ব্যবস্থা উন্নয়ন ও বাস্তবায়ন প্রকল্পের চলমান কার্যক্রম, কর্মপরিধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে একটি সভা বুধবার সকাল ১১টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট সবাইকে অংশগ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে ওসিভি-এসডিআই প্রকল্প গ্রহণ করে নির্বাচন কমিশন (ইসি)। এ প্রকল্পের আওতায় প্রবাসীরা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছিলেন ৭ লাখ ৬৩ হাজার ২৩৩ জন। এর মধ্যে ভোট দিয়েছিলেন ৫ লাখ ৪৪ হাজার ৩৭৮ জন আর রিটার্নিং কর্মকর্তার কাছে প্রবাসীদের ব্যালট এসেছিলো ৪ লাখ ৯৮ হাজার ২০৫। এর মধ্যে বৈধ ভোট ৪ লাখ ৭১ হাজার ৯৭৩টি।


  বিষয়:   নির্বাচন কমিশন  প্রবাসী  ভোট 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: