বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এমন পরিস্থিতিতে দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি দৃঢ় বার্তা দিয়ে বলেছে, বিশ্বের কোনো শক্তিই হরমুজ প্রণালির ওপর তেহরানের কৌশলগত নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে পারবে না। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
এই মন্তব্যের পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
আলী আকবর বেলায়েতি বলেন, বিশ্বের কোনো শক্তিই ইরানের মালিকানা থেকে হরমুজ প্রণালীকে কেড়ে নিতে পারবে না।
ইরানের এই সাবেক শীর্ষ কূটনীতিক আরও বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনির (আল্লাহ তাকে রক্ষা করুন) সাহসী ও দূরদর্শী কমান্ডে এই প্রণালীটি ইরানের সার্বভৌমত্বের অধীনে আনা হয়েছে। এটি ৪০ দিনের যুদ্ধের একটি মূল্যবান অর্জন।
সাম্প্রতিক দিনগুলোতে ইরান গুরুত্বপূর্ণ এই জলপথের বিকল্প রুট ব্যবহার করা ট্যাংকারগুলোর ওপর হামলা চালায়। এরপর হরমুজ প্রণালীতে নৌযান চলাচলে ইরানের হুমকি দেওয়ার ক্ষমতা খর্ব করার লক্ষ্য নিয়ে দেশটির ওপর নতুন দফায় হামলা শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের এই হামলার জবাবে ইরানও পারস্য উপসাগরে থাকা মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে। এর মধ্যে বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন ঘাঁটি ও লক্ষ্যবস্তুও রয়েছে বলে দাবি করেছে তেহরান। সূত্র: আলজাজিরা