সাগর শান্ত, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও পণ্য খালাস শুরু

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

টানা প্রায় এক সপ্তাহের অচলাবস্থার পর সাগর শান্ত হয়ে আসায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জাহাজ থেকে পণ্য ওঠানামা শুরু হয়েছে।

2026-07-14T18:37:50+00:00
2026-07-14T18:37:50+00:00
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সারাদেশ
সাগর শান্ত, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও পণ্য খালাস শুরু
চট্টগ্রাম ব্যুরো
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৬:৩৭ পিএম 
ছবি ভোরের ডাক
টানা প্রায় এক সপ্তাহের অচলাবস্থার পর সাগর শান্ত হয়ে আসায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জাহাজ থেকে পণ্য ওঠানামা শুরু হয়েছে। বর্তমানে বহির্নোঙরে অবস্থান করা প্রায় ২০ লাখ টন পণ্যবোঝাই ৬০টি জাহাজ থেকে পুরোদমে পণ্য খালাস চলছে। এতে আমদানিনির্ভর শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈরী আবহাওয়া, ভারি বৃষ্টিপাত ও উত্তাল সাগরের কারণে গত ৬ জুলাই থেকে বহির্নোঙর এবং কুতুবদিয়ার গভীর সমুদ্রে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য স্থানান্তরের কার্যক্রম বন্ধ ছিল। ফলে গম, ভোজ্যতেল, চিনি, সিমেন্ট ও অন্যান্য শিল্পের কাঁচামাল সরবরাহে বিঘ্ন ঘটে।

চট্টগ্রাম বন্দর দিয়ে বছরে প্রায় ১৩ কোটি টন কার্গো পণ্য পরিবহন হয়। এর মধ্যে প্রায় ৯ কোটি টন পণ্য বহির্নোঙর ও কুতুবদিয়ার গভীর সমুদ্রে নোঙর করা জাহাজ থেকে খালাস করা হয়।

শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটর অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সারোয়ার হোসেন সাগর জানান, সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ায় বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়েছে। বর্তমানে ৬০টি জাহাজ থেকে প্রায় ২০ লাখ টন পণ্য খালাস করা হচ্ছে।

তিনি বলেন, জাহাজগুলোতে আমদানিকৃত গম, অপরিশোধিত চিনি, সয়াবিন তেল উৎপাদনের কাঁচামাল, সিমেন্টের কাঁচামাল ক্লিংকার, কয়লাসহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় পণ্য রয়েছে। দ্রুত খালাস কার্যক্রম চলতে থাকায় শিল্পকারখানাগুলোতে কাঁচামাল সরবরাহও স্বাভাবিক হতে শুরু করেছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: