অনুদান দিয়ে বন্যার্তদের পাশে তৌসিফ, সবাইকে এগিয়ে আসার আহ্বান

ভোরের ডাক ডেস্ক

বিনোদন

দেশের বিভিন্ন এলাকায় চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় একের পর এক এগিয়ে আসছেন শোবিজ তারকারা। সেই ধারাবাহিকতায় ব্যক্তিগত উদ্যোগে

2026-07-13T16:45:00+00:00
2026-07-13T16:45:00+00:00
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
বিনোদন
অনুদান দিয়ে বন্যার্তদের পাশে তৌসিফ, সবাইকে এগিয়ে আসার আহ্বান
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৪:৪৫ পিএম 
ফাইল ছবি
দেশের বিভিন্ন এলাকায় চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় একের পর এক এগিয়ে আসছেন শোবিজ তারকারা। সেই ধারাবাহিকতায় ব্যক্তিগত উদ্যোগে বন্যার্তদের জন্য আর্থিক সহায়তা দিয়েছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। পাশাপাশি সামর্থ্যবান সবাইকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

জানা গেছে, চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের জন্য একটি স্বেচ্ছাসেবী ত্রাণ উদ্যোগে অর্থ সহায়তা করেছেন তৌসিফ। তার এক ভক্তের নেতৃত্বে পরিচালিত এই কার্যক্রমের মাধ্যমে অনুদানের অর্থ দুর্গতদের কাছে পৌঁছে দেওয়া হবে।

স্বেচ্ছাসেবক মোহাম্মদ ইমন জানান, দেশের বন্যা পরিস্থিতি বিবেচনায় তারা কয়েকজন মিলে ত্রাণ সংগ্রহ ও বিতরণের উদ্যোগ নিয়েছেন। বিষয়টি জানতে পেরে তৌসিফ মাহবুব নিজ থেকেই তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক সহায়তা দেন।

ইমনের ভাষ্য, মঙ্গলবার তারা চট্টগ্রামের বাঁশখালী এলাকায় গিয়ে বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। তৌসিফ মাহবুব শুধু অর্থ সহায়তাই করেননি, ত্রাণসামগ্রী বিতরণের সার্বিক প্রস্তুতিতেও সহযোগিতা করেছেন।

তিনি জানান, প্রায় এক হাজার মানুষের জন্য শুকনা খাবার, চিড়া, মুড়ি, বিশুদ্ধ পানি, স্যালাইন, প্রয়োজনীয় ওষুধ এবং নারীদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ত্রাণ বিতরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ইমন আরও বলেন, তৌসিফ মাহবুব অতীতেও বিভিন্ন দুর্যোগ ও মানবিক সংকটে নীরবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। ব্যক্তিগতভাবেও অনেককে সহায়তা করেছেন। এমনকি নিজের উচ্চ মাধ্যমিক পর্যায়ের পড়াশোনার সম্পূর্ণ ব্যয়ও অভিনেতা বহন করেছিলেন বলে জানান তিনি।

এ বিষয়ে তৌসিফ মাহবুবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত বলতে চাননি। তবে তিনি বলেন, ‘এ ধরনের দুর্যোগে যার যতটুকু সামর্থ্য আছে, সেভাবেই সবার বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত। আমি আমার জায়গা থেকে ছোট্ট একটি চেষ্টা করেছি। আমার এই উদ্যোগ দেখে যদি আরও মানুষ অনুপ্রাণিত হয়ে সহায়তার হাত বাড়িয়ে দেন, তাহলে সেটিই সবচেয়ে বড় প্রাপ্তি হবে।’


  বিষয়:   তৌসিফ মাহবুব  বন্যা  চট্টগ্রাম  বাঁশখালি  ত্রাণ  অনুদান 


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: