ডায়াবেটিস রোগীদের জন্য কাঁচা নাকি পাকা পেঁপে উপকারী?

জীবনযাপন

বর্তমানে অল্প বয়সীদের মধ্যেও ডায়াবেটিসের সমস্যা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক নিষ্ক্রিয়তা এবং অতিরিক্ত মানসিক চাপ এই রোগের ঝুঁকি

2026-07-11T18:50:43+00:00
2026-07-11T18:50:43+00:00
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ১২ জুলাই ২০২৬
জীবনযাপন
ডায়াবেটিস রোগীদের জন্য কাঁচা নাকি পাকা পেঁপে উপকারী?
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৬:৫০ পিএম 
কাঁচা ‍ও পাকা পেঁপে। ক্লোলাজ ছবি
বর্তমানে অল্প বয়সীদের মধ্যেও ডায়াবেটিসের সমস্যা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক নিষ্ক্রিয়তা এবং অতিরিক্ত মানসিক চাপ এই রোগের ঝুঁকি বাড়াচ্ছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে খাবারের বিষয়ে সতর্ক থাকতে হয়। এমনকি ফল খাওয়ার ক্ষেত্রেও পরিমাণ ও ধরন সম্পর্কে সচেতন থাকা জরুরি।

পুষ্টিগুণে সমৃদ্ধ পেঁপে শরীরের জন্য উপকারী হলেও ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে প্রশ্ন ওঠে—কাঁচা না পাকা, কোন ধরনের পেঁপে বেশি ভালো? বিশেষজ্ঞদের মতে, দুটিই উপকারী হতে পারে, তবে খাওয়ার ধরন ও পরিমাণের দিকে খেয়াল রাখতে হবে।

ডায়াবেটিসে কাঁচা পেঁপে খাওয়া যাবে?

কাঁচা পেঁপের গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) তুলনামূলক কম। এতে থাকা জটিল কার্বোহাইড্রেট রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়তে দেয় না। সাধারণত কাঁচা পেঁপেকে সবজি হিসেবে ব্যবহার করা হয়। তাই অন্যান্য সবজির সঙ্গে রান্না করে, ডাল বা তরকারির সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে।

কাঁচা পেঁপে সহজে হজম হয় এবং এতে ভিটামিন সি, ভিটামিন এ ও বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এসব উপাদান শরীরের অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ কমাতে সহায়ক হতে পারে। তাই ডায়াবেটিস রোগীদের খাদ্যতালিকায় কাঁচা পেঁপে উপকারী একটি খাবার হতে পারে।

পাকা পেঁপে কি ডায়াবেটিসে খাওয়া যায়?

পাকা পেঁপে ফল হিসেবে খাওয়া হয়। এটি স্বাদে মিষ্টি হলেও এতে রয়েছে ফাইবার, বিটা-ক্যারোটিন এবং লাইকোপেনের মতো উপকারী উপাদান। তবে পাকা পেঁপের গ্লাইসেমিক ইনডেক্স প্রায় ৬০-এর কাছাকাছি হওয়ায় এটি কাঁচা পেঁপের মতো একেবারে চিন্তামুক্তভাবে খাওয়া উচিত নয়।

তবে এর অর্থ এই নয় যে ডায়াবেটিস রোগীরা পাকা পেঁপে খেতে পারবেন না। পরিমাণ নিয়ন্ত্রণে রেখে খেলে পাকা পেঁপেও স্বাস্থ্যকর হতে পারে।

কীভাবে খাবেন পাকা পেঁপে?

ডায়াবেটিস রোগীদের জন্য পাকা পেঁপের জুসের চেয়ে গোটা ফল হিসেবে খাওয়া বেশি উপকারী। দিনে প্রায় ১ কাপ (১০০ থেকে ১৫০ গ্রাম) কাটা পাকা পেঁপে খাওয়া যেতে পারে।

তবে শুধু পাকা পেঁপে খেলে কিছু ক্ষেত্রে রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে। তাই প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাটযুক্ত খাবারের সঙ্গে এটি খাওয়া ভালো। যেমন: দই বা এক মুঠো বাদামের সঙ্গে পাকা পেঁপে খেলে শরীর পুষ্টিগুণ পাবে এবং রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখতে সহায়তা করতে পারে।

সুতরাং, ডায়াবেটিস রোগীদের জন্য কাঁচা ও পাকা—দুই ধরনের পেঁপেই উপকারী হতে পারে। তবে পরিমাণ, খাওয়ার সময় এবং ব্যক্তির শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় রাখা জরুরি।


  বিষয়:   ডায়াবেটিস  পেঁপে  কাঁচা পেঁপে  পাকা পেঁপে  রক্তে শর্করা  গ্লাইসেমিক ইনডেক্স  স্বাস্থ্যকর খাবার  ডায়াবেটিস নিয়ন্ত্রণ 


Loading...
Loading...

জীবনযাপন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: