কালীগঞ্জে স্বাভাবিক প্রসবে মা-নবজাতককে শুভেচ্ছা উপহার

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা

সারাদেশ

নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করতে গাজীপুরের কালীগঞ্জে নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান জন্ম দেওয়া মা ও

2026-07-07T14:29:13+00:00
2026-07-07T14:29:13+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
নিরাপদ মাতৃত্বে উৎসাহ
কালীগঞ্জে স্বাভাবিক প্রসবে মা-নবজাতককে শুভেচ্ছা উপহার
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ২:২৯ পিএম 
ছবি ভোরের ডাক
নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করতে গাজীপুরের কালীগঞ্জে নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান জন্ম দেওয়া মা ও নবজাতকদের শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া ঈদগাহ মাঠে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও বক্তারপুর ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় মোট ২০০ জন মা ও নবজাতককে শুভেচ্ছা উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে ১০ জন মা ও তাদের নবজাতকের হাতে নতুন কাপড়ের সেট, তোয়ালে, অ্যান্টিসেপটিক সামগ্রী ও পুষ্টিকর খাদ্যসহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেক মাকে দেওয়া হয় স্যানিটারি ন্যাপকিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।

বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান আখন্দ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আবু তাহের মো. সানাউল্লাহ নূরী এবং কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন বলেন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র (ইউএইচ অ্যান্ড এফডব্লিউসি)-এ প্রাতিষ্ঠানিক ও নিরাপদ প্রসবকে উৎসাহিত করার অংশ হিসেবে স্বাভাবিক উপায়ে সন্তান জন্ম দেওয়া মা ও নবজাতকদের এ শুভেচ্ছা উপহার দেওয়া হচ্ছে। সরকারি উদ্যোগের সঙ্গে স্থানীয় ইউনিয়ন পরিষদের সমন্বয়ে গ্রামীণ এলাকার প্রসূতি মায়েদের স্বাস্থ্যকেন্দ্রে এসে নিরাপদ প্রসবে আগ্রহী করে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমের পাশাপাশি গ্রাম আদালতের কার্যকারিতা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশাজীবীর অংশগ্রহণে একটি সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় ইউএনও এটিএম কামরুল ইসলাম উপস্থিত তিন শতাধিক মানুষের প্রতি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পরে তিনি মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে উপস্থিত সবার শপথ পাঠ করান।

অনুষ্ঠানের অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে ২০০ জনের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: