ঢামেকে ভর্তি সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

অসুস্থ হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি হয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। তার শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে

2026-06-29T11:03:04+00:00
2026-06-29T11:03:04+00:00
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
জাতীয়
ঢামেকে ভর্তি সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ২৯ জুন, ২০২৬, ১১:০৩ এএম 
সংগৃহীত ছবি
অসুস্থ হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি হয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। তার শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে তার হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশের পর রাজনৈতিক অঙ্গন ও সমর্থকদের মধ্যে খোঁজখবর নেওয়ার আগ্রহ দেখা দিয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে কারাগার থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলু জানান, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সকালে মুন্সিগঞ্জের কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে নতুন ভবনের মেডিসিন বিভাগে চিকিৎসা চলছে তার।

দীপু মনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি কার্যক্রম নিষিদ্ধ হওয়ার আগে দলটির নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের অনেকেই আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী ব্যক্তিরাও রয়েছেন। অনেকেই গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: