৪.১ মাত্রার কম্পনে নড়ে উঠল মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত

অনলাইন ডেস্ক

জাতীয়

রবিবার রাতে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় অনুভূত হয়েছে ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প। রাত ৯টা ৫৩ মিনিটে হওয়া এ কম্পনে

2026-06-29T04:38:16+00:00
2026-06-29T04:38:16+00:00
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২৯ জুন ২০২৬
জাতীয়
৪.১ মাত্রার কম্পনে নড়ে উঠল মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত
অনলাইন ডেস্ক
সোমবার, ২৯ জুন, ২০২৬, ৪:৩৮ এএম 
সংগৃহীত ছবি
রবিবার রাতে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় অনুভূত হয়েছে ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প। রাত ৯টা ৫৩ মিনিটে হওয়া এ কম্পনে সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রবিবার রাত ৯টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ভূমিকম্পটির উৎপত্তিস্থলের দূরত্ব ছিল প্রায় ৩৩৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

এই আবহাওয়াবিদ আরো জানিয়েছেন, রবিবার রাতে আঘাত হানা ভূমিকম্পটি হালকা শ্রেণির। এর উৎপত্তিস্থল রেকর্ড করা হয়েছে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকার ২১ দশমিক ৫৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯২ দশমিক ৫৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

উল্লেখ্য, গত ৭ জুন রাত সাড়ে ১১টার পর ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে।

  বিষয়:   ৪.১ মাত্রার কম্পনে  নড়ে উঠল  মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: