ওয়েবসাইট নিরাপত্তা শক্তিশালী করতে বিশেষজ্ঞদের সঙ্গে ইসির বৈঠক সোমবার

অনলাইন ডেস্ক

জাতীয়

নির্বাচন কমিশনের (ইসি) নতুন ওয়েবসাইট চালুর আগে এর নিরাপত্তা, কার্যকারিতা ও সক্ষমতা যাচাইয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। সোমবার

2026-06-28T20:06:04+00:00
2026-06-28T20:06:04+00:00
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২৯ জুন ২০২৬
জাতীয়
ওয়েবসাইট নিরাপত্তা শক্তিশালী করতে বিশেষজ্ঞদের সঙ্গে ইসির বৈঠক সোমবার
অনলাইন ডেস্ক
রোববার, ২৮ জুন, ২০২৬, ৮:০৬ পিএম 
সংগৃহীত ছবি
নির্বাচন কমিশনের (ইসি) নতুন ওয়েবসাইট চালুর আগে এর নিরাপত্তা, কার্যকারিতা ও সক্ষমতা যাচাইয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। সোমবার দুপুর আড়াইটায় নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

রবিবার (২৮ জুন) ইসির সহকারী প্রোগ্রামার (উপাত্ত ও প্রশাসন) এস এম সাদমান সাকিব স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, পরীক্ষাধীন নতুন ওয়েবসাইটের রিডিজাইন, হালনাগাদ ও ডেভেলপমেন্ট কার্যক্রমের অংশ হিসেবে ওয়েবসাইটের ফাংশনাল টেস্টিং, সিকিউরিটি টেস্টিং এবং লোড টেস্টিং সম্পন্ন করতে এ সভার আয়োজন করা হয়েছে।

সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অনুবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-এর প্রতিনিধিরা এবং ওয়েবসাইট ডেভেলপার প্রতিষ্ঠান রাইজআপ ল্যাবসের প্রতিনিধিরা অংশ নেবেন। সিস্টেম ম্যানেজারের সভাপতিত্বে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বর্তমান ওয়েবসাইটকে আরও আধুনিক, নিরাপদ ও ব্যবহারবান্ধব করতে নতুন ওয়েবসাইট চালুর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। নতুন প্ল্যাটফর্ম চালুর আগে এর নিরাপত্তা ও কর্মক্ষমতা নিশ্চিত করতেই বিশেষজ্ঞদের নিয়ে এ পর্যালোচনা সভার আয়োজন করা হচ্ছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: