সংসদে শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক

জাতীয়

রাজধানীর জাতীয় সংসদ ভবনে সংসদ অধিবেশন দেখতে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

2026-06-28T17:31:05+00:00
2026-06-28T17:31:05+00:00
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২৯ জুন ২০২৬
জাতীয়
সংসদে শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান
অনলাইন ডেস্ক
রোববার, ২৮ জুন, ২০২৬, ৫:৩১ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর জাতীয় সংসদ ভবনে সংসদ অধিবেশন দেখতে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

রবিবার (২৮ জুন) দুপুরে জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

এতে অংশ নেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র মাধ্যমে আসা ২১ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষক এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির ১৬ জন প্রতিনিধি।

মধ্যাহ্নভোজের সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক পরিবেশে মতবিনিময় করেন এবং তাদের পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডেও সমান গুরুত্ব দিতে হবে।

তারেক রহমান বলেন, বর্তমান প্রজন্মই বাংলাদেশের ভবিষ্যৎ। একটি উন্নত, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে তোমাদের যোগ্য, দক্ষ এবং দায়িত্বশীল সুনাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটানোর সুযোগ পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা এ আয়োজনের জন্য সরকারপ্রধানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এর আগে সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা নেন। পাশাপাশি তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন, উত্তর প্লাজায় ফটোসেশন এবং সংসদ গ্যালারিতে বসে অধিবেশনের কার্যক্রম প্রত্যক্ষ করেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: