সিলেট ও কুমিল্লায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

অনলাইন ডেস্ক

জাতীয়

সরকার সিলেট ও কুমিল্লা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। রবিবার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন

2026-06-28T16:30:53+00:00
2026-06-28T16:30:53+00:00
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২৯ জুন ২০২৬
জাতীয়
সিলেট ও কুমিল্লায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
অনলাইন ডেস্ক
রোববার, ২৮ জুন, ২০২৬, ৪:৩০ পিএম 
ছবি- রেজা হাসান ও রোজী আকতার। সংগৃহীত ছবি
সরকার সিলেট ও কুমিল্লা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। রবিবার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে কুমিল্লার জেলা প্রশাসকের দায়িত্বে থাকা মু. রেজা হাসান-কে সিলেট জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতার-কে কুমিল্লা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে, গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের তৎকালীন জেলা প্রশাসক সারওয়ার আলম-কে প্রত্যাহার করা হয়। এরপর থেকে পদটি শূন্য ছিল।

উল্লেখ্য, হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজারের তহবিল ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগকে কেন্দ্র করে সারওয়ার আলম সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছিলেন। এরপর নতুন নিয়োগের মাধ্যমে সিলেট জেলা প্রশাসনের নেতৃত্বে পরিবর্তন আনা হলো।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: