রামপুরায় দুইজনকে হত্যা: সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক

আইন-আদালত

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় রামপুরায় দুইজনকে হত্যা এবং আরও দুইজনকে গুলি করার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক

2026-06-28T13:25:27+00:00
2026-06-28T13:25:27+00:00
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২৯ জুন ২০২৬
আইন-আদালত
মানবতাবিরোধী অপরাধ
রামপুরায় দুইজনকে হত্যা: সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড
অনলাইন ডেস্ক
রোববার, ২৮ জুন, ২০২৬, ১:২৫ পিএম 
সংগৃহীত ছবি
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় রামপুরায় দুইজনকে হত্যা এবং আরও দুইজনকে গুলি করার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

রোববার ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য দুইজন হলেন ডিএমপির খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

একই মামলায় সাবেক পুলিশ উপ-পরিদর্শক তরিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসামিদের মধ্যে শুধুমাত্র চঞ্চল বর্তমানে হেফাজতে রয়েছেন, বাকি সবাই পলাতক।

গত বছরের ৬ আগস্ট তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার চাঁনখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায় হাবিবুর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ অনুযায়ী আসামিদের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, ষড়যন্ত্র, সহায়তা, উসকানি, অপরাধে সম্পৃক্ততা এবং কমান্ড রেসপনসিবিলিটির অভিযোগ আনা হয়েছিল।

প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ১৯ জুলাই পুলিশের অভিযানের সময় ছয় বছরের শিশু মুসা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে বুলেট তার শরীর ভেদ করে দাদি মায়া ইসলামকে আঘাত করে। মুসা বেঁচে গেলেও মায়া ইসলাম মারা যান।

একই দিনে মো. নাদিম নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

আরেকটি ঘটনায় ১৮ বছর বয়সী আমির হোসেন একটি নির্মাণাধীন ভবনের কার্নিশ ধরে ঝুলে থাকা অবস্থায় পুলিশের গুলিতে নিহত হন—এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বলে জানায় প্রসিকিউশন।


Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: