পদত্যাগপত্র জমা দিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার

অনলাইন ডেস্ক

আইন-আদালত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার তার পদ থেকে পদত্যাগ করেছেন।সোমবার (২২ জুন) তিনি রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। পরে

2026-06-22T16:35:33+00:00
2026-06-22T16:35:33+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
পদত্যাগপত্র জমা দিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার
অনলাইন ডেস্ক
সোমবার, ২২ জুন, ২০২৬, ৪:৩৫ পিএম 
বদিউজ্জামান তপাদার। ছবি: সংগৃহীত
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার তার পদ থেকে পদত্যাগ করেছেন।

সোমবার (২২ জুন) তিনি রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। পরে তা অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় প্রেরণ করা হয়।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর একই বছরের আগস্ট মাসে তাকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্তির জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রস্তাবকারী এবং সুপারিশকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি সততা, নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। তবে ব্যক্তিগত কিছু অসুবিধার কারণে তিনি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগপত্রে তিনি তার পদত্যাগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।


Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: