কদমতলীতে ছুরিকাঘাতে প্রাণ হারালেন সবজি বিক্রেতা

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর কদমতলীর পূর্ব জুরাইনে ছুরিকাঘাতে আব্দুল কুদ্দুস (৫০) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ১০টার

2026-06-19T18:25:39+00:00
2026-06-19T18:25:39+00:00
  শনিবার, ২০ জুন ২০২৬,
৬ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২০ জুন ২০২৬
রাজধানী
কদমতলীতে ছুরিকাঘাতে প্রাণ হারালেন সবজি বিক্রেতা
অনলাইন ডেস্ক
শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৬:২৫ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর কদমতলীর পূর্ব জুরাইনে ছুরিকাঘাতে আব্দুল কুদ্দুস (৫০) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে জুরাইনের নবারুণ গলিতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় কুদ্দুসকে উদ্ধার করে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা রানু বেগম জানান, রাতে নবারুণ গলির একটি চায়ের দোকানের সামনে কুদ্দুস বসেছিলেন। এসময় কয়েক যুবক তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ওই যুবকদের সঙ্গে কুদ্দুসের পূর্বপরিচয় ছিল।
 
তিনি বলেন, প্রায় এক সপ্তাহ আগে তাদের মধ্যে একটি বিষয় নিয়ে তর্কবিতর্ক হয়েছিল। তবে হামলাকারীদের নাম-পরিচয় তিনি জানেন না।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত বিরোধের জেরে বন্ধুদের মধ্যকার পূর্বের দ্বন্দ্ব থেকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

নিহত কুদ্দুসের বাড়িওয়ালা কামাল শিকদার বলেন, প্রায় এক সপ্তাহ আগে স্থানীয় মনির ও ফিরোজ নামের দুই ব্যক্তির সঙ্গে কুদ্দুসের বিরোধ হয়। কুদ্দুস তাদের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ তুলে প্রতিবাদ করেছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত হয় বলে স্থানীয়দের ধারণা।

আব্দুল কুদ্দুসের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়। তিনি পূর্ব জুরাইনে পরিবারের সঙ্গে ভাড়াবাসায় বসবাস করতেন। তার বাবা আব্দুল মালেক মারা গেছেন। কুদ্দুস দুই মেয়ের জনক ছিলেন।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: