বাংলাদেশকে দুশো ছুঁইছুঁই রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

খেলা

আগের ম্যাচে ১৩১ রানে অলআউট হওয়া বাংলাদেশকে একই মাঠে প্রায় ২০০ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাট রেনশ ও টিম ডেভিডের

2026-06-19T16:10:02+00:00
2026-06-19T16:10:02+00:00
  শুক্রবার, ১৯ জুন ২০২৬,
৫ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১৯ জুন ২০২৬
খেলা
বাংলাদেশকে দুশো ছুঁইছুঁই রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া
ক্রীড়া ডেস্ক
শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৪:১০ পিএম 
সংগৃহীত ছবি
আগের ম্যাচে ১৩১ রানে অলআউট হওয়া বাংলাদেশকে একই মাঠে প্রায় ২০০ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাট রেনশ ও টিম ডেভিডের ঝোড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৯৬ রান সংগ্রহ করেছে তারা।

চার নম্বরে নেমে ম্যাট রেনশ খেলেন ৮৯ রানের ইনিংস, যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ। অস্ট্রেলিয়া দলে এটি ছিল তার সপ্তম টি-টোয়েন্টি ম্যাচ। এর আগে সর্বোচ্চ ছিল ৬৫ রান, জিম্বাবুয়ের বিপক্ষে।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ পাওয়ারপ্লেতে ভালো শুরু করে। ৬ ওভারে ৩ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে ৪৪ রানে আটকে রাখে টাইগাররা। জশ ইংলিস (১১), কুপার কনোলি (১) ও মিচেল মার্শ (২০) আউট হন যথাক্রমে নাসুম আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমানের বলে।

তবে এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অস্ট্রেলিয়া। ম্যাট রেনশ ও টিম ডেভিড মিলে চতুর্থ উইকেটে ৯৭ রানের জুটি গড়েন। রিশাদ হোসেনের এক ওভারে ২১ রান এবং আবদুল গাফ্‌ফার সাকলাইনের এক ওভারে ১৯ রান তোলেন তারা।

দলীয় ১৪১ রানে টিম ডেভিড আউট হন ২৬ বলে ৪৫ রান করে। তবে রেনশ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। তিনি ৫২ বলের ইনিংসে ৪টি চার ও ৫টি ছক্কা মারেন।

নিখিল চৌধুরীর সঙ্গে তার ৪২ রানের জুটি ভেঙে গেলেও পরে জোয়েল ডেভিসের সঙ্গে আরও ৮ রানের জুটি হয়। ডেভিস করেন ১৩ রান। শেষ ওভারে মোস্তাফিজুর রহমান ১৮ রান দিলে অস্ট্রেলিয়ার স্কোর পৌঁছায় ১৯৬-এ। আগের তিন ওভারে তিনি দিয়েছিলেন মাত্র ১৬ রান।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: