সিরিজ বাঁচানোর ম্যাচে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

ভোরের ডাক ডেস্ক

খেলা

টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে

2026-06-19T14:23:33+00:00
2026-06-19T14:24:53+00:00
  শুক্রবার, ১৯ জুন ২০২৬,
৫ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১৯ জুন ২০২৬
খেলা
সিরিজ বাঁচানোর ম্যাচে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
ভোরের ডাক ডেস্ক
শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ২:২৩ পিএম  আপডেট: ১৯.০৬.২০২৬ ২:২৪ পিএম
সংগৃহীত ছবি
টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ফলে শুক্রবার (১৯ জুন) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগে বোলিং করতে নামছে স্বাগতিক বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটে হারের পর ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে টাইগাররা। তাই দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য অনেকটাই ‘ডু অর ডাই’ পরিস্থিতির। এই ম্যাচে পরাজিত হলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নেবে অস্ট্রেলিয়া। আর জিততে পারলে সিরিজে সমতা ফিরিয়ে শেষ ম্যাচে শিরোপা নির্ধারণের সুযোগ তৈরি হবে বাংলাদেশের সামনে।

প্রথম ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। পেসার শরিফুল ইসলাম ও স্পিনার শেখ মেহেদী হাসানের জায়গায় দলে সুযোগ পেয়েছেন তরুণ গতিময় পেসার নাহিদ রানা এবং বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। বোলিং বিভাগে নতুন মাত্রা যোগ করতেই এই পরিবর্তনের পথে হেঁটেছে টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে প্রথম ম্যাচের জয় থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। তবে তারাও একাদশে একটি পরিবর্তন এনেছে। জেভিয়ার বার্টলেটের পরিবর্তে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার অ্যারন হার্ডি।

বাংলাদেশের একাদশ
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, আবদুল গাফফার সাকলাইন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

অস্ট্রেলিয়া একাদশ
মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটরক্ষক), কুপার কনোলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, ন্যাথান এলিস, এডাম জাম্পা ও স্পেন্সার জনসন।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: