যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

ক্রীড়া ডেস্ক

খেলা

যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে আর্জেন্টিনার সমর্থকদের উবার লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

2026-06-19T15:11:57+00:00
2026-06-19T15:11:57+00:00
  শুক্রবার, ১৯ জুন ২০২৬,
৫ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১৯ জুন ২০২৬
খেলা
যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১
ক্রীড়া ডেস্ক
শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৩:১১ পিএম 
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে আর্জেন্টিনার সমর্থকদের উবার লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দলটির সমর্থকদের বহনকারী উবার এক চালকও রয়েছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন ২২ বছর বয়সী এক ব্যক্তি এখনও পলাতক। আইনশৃঙ্খলা বাহিনীর মতে, তিনি সশস্ত্র এবং বিপজ্জনক।

স্থানীয় সময় মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে শহরের প্রায় ৫ মাইলজুড়ে মোট পাঁচটি গুলির ঘটনা ঘটে। এর মধ্যে তিনটি ঘটনা ঘটে আন্তঃরাজ্য মহাসড়ক-৭০ ও আন্তঃরাজ্য মহাসড়ক-৬৭০-এ। এসব স্থান আর্জেন্টিনা ও আলজেরিয়ার ম্যাচ অনুষ্ঠিত হওয়া অ্যারোহেড স্টেডিয়াম থেকে অন্তত ৪ মাইল দূরে ছিল।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘লা নাসিওন’-কে দুই আর্জেন্টিনা সমর্থক জানান, তারা উবারে করে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি গাড়ি তাদের পাশ দিয়ে এসে দুটি গুলি ছোড়ে। এতে উবার চালকের পায়ে গুলি লাগে। প্রথমে তারা মনে করেছিলেন গাড়ির টায়ার ফেটে গেছে, পরে চালককে আহত অবস্থায় দেখে বিষয়টি বুঝতে পারেন।

ঘটনার পর পুলিশ তাদের থানায় নিয়ে গিয়ে জবানবন্দি গ্রহণ করে। পরে টহল পুলিশের গাড়িতে করে তাদের স্টেডিয়ামে পৌঁছে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, উবার চালকের আঘাত গুরুতর ছিল না এবং তিনি শঙ্কামুক্ত।

পুলিশের তথ্যমতে, মহাসড়কে সংঘটিত তিনটি গুলিবর্ষণের সময় সংশ্লিষ্ট গাড়িগুলো পূর্বমুখী ছিল। অন্য দুটি ঘটনা শহরের প্রধান সড়ক ট্রুম্যান রোডে ঘটে।

এ ঘটনায় তিনজন প্রাপ্তবয়স্ক ও এক কিশোর আহত হয়েছেন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত প্রাপ্তবয়স্কদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রুম্যান রোডে একটি গাড়ি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। চালককে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তার শরীরে গুলির চিহ্ন শনাক্ত করেন। পরে তিনি মারা যান।

পুলিশ কর্মকর্তা জ্যাকব বেকিনা জানান, সব ভুক্তভোগীই বলেছেন যে তারা সড়ক বা মহাসড়কে গাড়ি চালানোর সময় তাদের যানবাহন লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল।

তদন্তকারীদের ধারণা, প্রাণহানিহীন গুলিবর্ষণের ঘটনাগুলো খুব অল্প সময়ের ব্যবধানে সংঘটিত হয়েছে এবং সম্ভবত একই সন্দেহভাজন ব্যক্তি এগুলো ঘটিয়েছে।

পরে পুলিশ সন্দেহভাজনের অবস্থান শহরতলির একটি বাড়িতে শনাক্ত করে এবং সেখানে অভিযান চালায়। তবে বুধবার সকাল ৮টার দিকে বাড়িতে প্রবেশ করেও তাকে পাওয়া যায়নি।

এদিকে, কানসাস সিটি পুলিশও ১১ জুনের একটি অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনায় ওই সন্দেহভাজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

তথ্যসূত্র: এবিসি নিউজ।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: