মাঠে বসে ছেলের খেলা দেখার সুযোগ পেলেন ভোজিনহার মা

ক্রীড়া ডেস্ক

খেলা

প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে অন্যতম ফেবারিট স্পেনকে রুখে দিয়ে চমক দেখায় কেপ ভার্দে। গোলশূন্য ড্রয়ের ম্যাচে দুর্দান্ত গোলকিপিং করে

2026-06-18T11:50:45+00:00
2026-06-18T11:50:45+00:00
  শনিবার, ২০ জুন ২০২৬,
৬ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২০ জুন ২০২৬
খেলা
মাঠে বসে ছেলের খেলা দেখার সুযোগ পেলেন ভোজিনহার মা
ক্রীড়া ডেস্ক
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১১:৫০ এএম 
সংগৃহীত ছবি
প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে অন্যতম ফেবারিট স্পেনকে রুখে দিয়ে চমক দেখায় কেপ ভার্দে। গোলশূন্য ড্রয়ের ম্যাচে দুর্দান্ত গোলকিপিং করে আলোচনায় আসেন কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা।

সেদিন ম্যাচ শেষে আবেগপ্রবণ হয়ে বলেছিলেন, টাকার অভাবে যুক্তরাষ্ট্রের ভিসা করাতে পারেননি মায়ের জন্য। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র সরকার কেপ ভার্দেকে সেইসব দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে, যাদের নাগরিকদের ভিসা ফি ছাড়াও সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ফেরতযোগ্য বন্ড জমা দিতে হয়। অতিরিক্ত এই আর্থিক চাপের কারণে সময়মতো ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি ভোজিনহার মা।

তবে অবশেষে সুখবর পেয়েছেন ভোজিনহা ও তার মা আনা ক্যান্ডিদা এভোরা। ভোজিনহার মাকে ভিস প্রদান করা হয়েছে। বিশ্বকাপে কেপ ভার্দের পরবর্তী ম্যাচগুলো মাঠে বসে দেখতে পারবেন তিনি। যুক্তরাষ্ট্রের হাউস ডেমোক্রেটিকনেতা হাকিম জেফ্রিস এই তথ্য নিশ্চিত করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে।

হাকিম জেফ্রিস বলেন, ‘আমি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তারা, কেপ ভার্দে সরকারের প্রতিনিধি এবং ফিফাকে ধন্যবাদ জানাই। এই বিষয়টি বাস্তবায়নে সবাই একসঙ্গে কাজ করেছে।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে যোগাযোগ করা হলে ভোজিনহার মায়ের সব ভিসা ফি মওকুফ করে দ্রুত সম্পন্ন করা হয় ভিসা প্রক্রিয়া।

এই সিদ্ধান্তে ফিফা ও কেপ ভার্দে ফুটবল ফেডারেশনও যুক্ত ছিল। ফলে এখন ভোজিনহার মা সরাসরি স্টেডিয়ামে বসে তার ছেলের পরবর্তী ম্যাচ উপভোগ করতে পারবেন। কেপ ভার্দে তাদের পরবর্তী ম্যাচ খেলবে উরুগুয়ের বিপক্ষে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: