এলপিএলে খেলতে সাকিবসহ ৫ ক্রিকেটারকে এনওসি দিল বিসিবি

ক্রীড়া ডেস্ক

খেলা

লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ২০২৬ মৌসুমে অংশ নিতে বাংলাদেশের পাঁচ ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এনওসি পাওয়া

2026-06-19T20:37:02+00:00
2026-06-19T20:37:02+00:00
  শনিবার, ২০ জুন ২০২৬,
৬ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২০ জুন ২০২৬
খেলা
এলপিএলে খেলতে সাকিবসহ ৫ ক্রিকেটারকে এনওসি দিল বিসিবি
ক্রীড়া ডেস্ক
শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৮:৩৭ পিএম 
ফাইল ছবি
লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ২০২৬ মৌসুমে অংশ নিতে বাংলাদেশের পাঁচ ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এনওসি পাওয়া ক্রিকেটাররা হলেন সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত শাহরিয়ার নাফীস বিষয়টি নিশ্চিত করে জানান, এলপিএলে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট পাঁচ ক্রিকেটারকেই অনুমতি দেওয়া হয়েছে।

জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসান সরাসরি চুক্তির মাধ্যমে এলপিএলের দল পেয়েছেন। একইভাবে ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে দল পাওয়া লিটন দাস ও তাসকিন আহমেদ-ও এনওসি পেয়েছেন। জানা গেছে, জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে লিটন ও তাসকিনকে বিশ্রাম দেওয়া হয়েছে।

অন্যদিকে, ড্রাফট থেকে দল পাওয়া মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদ-কেও এলপিএলে অংশগ্রহণের অনুমতি দিয়েছে বিসিবি।

এলপিএলের এবারের আসরে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ খেলবেন জাফনা কিংস-এর হয়ে। লিটন দাস ও মেহেদী হাসান মিরাজকে দলে ভিড়িয়েছে গল গ্ল্যাডিয়েটর্স। আর হাসান মাহমুদ খেলবেন কলম্বো ক্যাপিটালস-এর জার্সিতে।

আগামী ১৭ জুলাই পর্দা উঠবে এলপিএলের ষষ্ঠ আসরের। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ আগস্ট।

এদিকে বাংলাদেশ দল চলতি মাসের শেষ দিকে জিম্বাবুয়ে সফরে যাবে। সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। ২৮ জুন হারারেতে শুরু হবে একমাত্র টেস্ট। ১১ জুলাই শেষ হবে ওয়ানডে সিরিজ, আর টি-টোয়েন্টি সিরিজ চলবে ১৯ জুলাই পর্যন্ত। ফলে এলপিএল ও জিম্বাবুয়ে সিরিজের সূচি আংশিকভাবে একে অপরের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় কয়েকজন ক্রিকেটারকে জাতীয় দলের বাইরে রেখে ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: