আজ দেশে স্বর্ণের ভরি কত?

ভোরের ডাক ডেস্ক

বাণিজ্য

দেশের বাজারে আবারও বেড়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ১৫ জুন দাম পুনর্নির্ধারণ করে, যা ওই

2026-06-17T12:25:10+00:00
2026-06-17T12:25:10+00:00
  বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
বাণিজ্য
আজ দেশে স্বর্ণের ভরি কত?
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ১৭ জুন, ২০২৬, ১২:২৫ পিএম 
সংগৃহীত ছবি
দেশের বাজারে আবারও বেড়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ১৫ জুন দাম পুনর্নির্ধারণ করে, যা ওই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন মূল্য অনুযায়ী,বুধবার (১৭ জুন) দেশের বাজারে সোনা ও রুপা বিক্রি হচ্ছে বর্ধিত দামে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড) ও রুপার (পিওর সিলভার) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় মূল্যবান এই দুই ধাতুর নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন দরে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকায়। এছাড়া ২১ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকায়।

এর আগে, গত ১৩ জুন সোনার দাম বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করেছিল বাজুস। সর্বশেষ সিদ্ধান্তে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম আরও ৫ হাজার ৪৮২ টাকা বৃদ্ধি পেয়েছে।

সোনার পাশাপাশি বেড়েছে রুপার দামও। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ৩৬৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট রুপা ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকায় বেচাকেনা হচ্ছে। সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরি রুপার দাম ২৩৩ টাকা বাড়ানো হয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৭৫ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বেড়েছে এবং ৩৬ বার কমেছে। অন্যদিকে, রুপার দাম সমন্বয় করা হয়েছে ৪৬ বার; এর মধ্যে ২৪ বার বেড়েছে এবং ২২ বার কমেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কাঁচামালের দামের ঊর্ধ্বগতির প্রভাবেই দেশের বাজারে সোনা ও রুপার দাম ধারাবাহিকভাবে বাড়ছে।



Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: