সোনার দামে আবারও বড় লাফ, ভরি কত

ভোরের ডাক ডেস্ক

বাণিজ্য

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানোর ঘোষণা দিলো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২

2026-06-15T12:28:16+00:00
2026-06-15T13:05:22+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
বাণিজ্য
সোনার দামে আবারও বড় লাফ, ভরি কত
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ১৫ জুন, ২০২৬, ১২:২৮ পিএম  আপডেট: ১৫.০৬.২০২৬ ১:০৫ পিএম
সংগৃহীত ছবি
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানোর ঘোষণা দিলো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি  স্বর্ণের দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট)  স্বর্ণের ভরি দুই লাখ ৩০ হাজার টাকায় উঠেছে। গতকাল ছিল দুই লাখ ২৪ হাজার ৯৪০ টাকা।

সোমবার (১১ জুন)  বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে। 

বেধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৩০ হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ১৯ হাজার  ৯৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৮ হাজার ৫৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা।

সোনার দামের সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা।


Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: