জুনের প্রথম ১৫ দিনে রেমিট্যান্স এলো ১৬২ কোটি ডলার

অনলাইন ডেস্ক

বাণিজ্য

চলতি জুন মাসের প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬২ কোটি ৩৯ লাখ মার্কিন ডলার। প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায়

2026-06-16T20:02:19+00:00
2026-06-16T20:02:19+00:00
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১৭ জুন ২০২৬
বাণিজ্য
জুনের প্রথম ১৫ দিনে রেমিট্যান্স এলো ১৬২ কোটি ডলার
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৮:০২ পিএম 
সংগৃহীত ছবি
চলতি জুন মাসের প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬২ কোটি ৩৯ লাখ মার্কিন ডলার। প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ৮৩ লাখ ডলার প্রবাসী আয়।

মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি জুনের ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১৬২ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় বেশি। গত বছর একই সময়ে দেশে এসেছিল ১৪৭ কোটি ৯৮ লাখ ৬০ হাজার ডলার। ফলে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে বৃদ্ধি ঘটেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৫ জুন পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ৩ হাজার ৪৩৮ কোটি ৬ লাখ ৬০ হাজার ডলার, যা আগের বছরের তুলনায় ১৮ দশমিক ৬১ শতাংশ বেশি।

এর আগে গত মে মাসে দেশে এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাস আয় হিসেবে ধরা হচ্ছে।


Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: