বিশ্বকাপে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

জাতীয়

চলমান বিশ্বকাপ ফুটবলে নিজের পছন্দের দলের নাম সরাসরি উল্লেখ না করলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্যের মাধ্যমে কোন দলকে সমর্থন করেন তা বোঝালেন

2026-06-16T18:50:27+00:00
2026-06-16T18:50:27+00:00
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১৭ জুন ২০২৬
জাতীয়
বিশ্বকাপে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৬:৫০ পিএম 
ফাইল ছবি
চলমান বিশ্বকাপ ফুটবলে নিজের পছন্দের দলের নাম সরাসরি উল্লেখ না করলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্যের মাধ্যমে কোন দলকে সমর্থন করেন তা বোঝালেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে হাস্যোজ্জ্বলভাবে তিনি এ ইঙ্গিত দেন।

দেশের সার্বিক পরিস্থিতি ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার একপর্যায়ে চলমান বিশ্বকাপ ফুটবল প্রসঙ্গ উঠে আসে। এ সময় এক সাংবাদিক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, ‘এখন বিশ্বকাপ চলছে, আপনি কোন দলের সমর্থক—এটা সবাই জানতে চায়।’

জবাবে মৃদু হাসি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক দিন তো একটা দেশে ছিলাম।’

তার এই সংক্ষিপ্ত মন্তব্যে সভাকক্ষে উপস্থিত সাংবাদিকদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয় এবং তার পছন্দের দল সম্পর্কে একটি ইঙ্গিত পাওয়া যায় বলে অনেকে মনে করেন।

তিনি সরাসরি ইংল্যান্ড বা যুক্তরাজ্যের নাম উল্লেখ না করলেও দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাসের প্রেক্ষাপটে উপস্থিত সাংবাদিকরা বিষয়টি ইংল্যান্ড ফুটবল দলের প্রতি তার সমর্থনের ইঙ্গিত হিসেবেই দেখছেন।

এদিনের মতবিনিময় সভায় মূলত দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠানের শেষে অনানুষ্ঠানিক এই ক্রীড়া বিষয়ক প্রশ্নোত্তর পর্বটি উপস্থিত সাংবাদিকদের মধ্যে হাস্যরস ও কৌতূহলের সৃষ্টি করে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: