বেনজীরকে দেশে ফেরাতে আমিরাত সরকারকে দুদকের চিঠি

জাতীয়

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরাতে সংযুক্ত আরব আমিরাতকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (১৬ জুন) এ

2026-06-16T18:37:21+00:00
2026-06-16T18:37:21+00:00
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১৭ জুন ২০২৬
জাতীয়
বেনজীরকে দেশে ফেরাতে আমিরাত সরকারকে দুদকের চিঠি
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৬:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরাতে সংযুক্ত আরব আমিরাতকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৬ জুন) এ চিঠি পাঠানো হয় বলে জানা গেছে।

এর আগে বেনজীর আহমেদের বিষয়ে তথ্য সংগ্রহে দুর্নীতি দমন কমিশনে আসে ইন্টারপোলের স্থানীয় সমন্বয় সংস্থা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। দুপুরে এনসিবির দুই সদস্যের একটি প্রতিনিধিদল দুদকে উপস্থিত হয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে।

জানা যায়, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তারের পর বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া জোরদার করেছে দুদক। এ লক্ষ্যে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করা হচ্ছে।

দুদক সূত্রে আরও জানা গেছে, বেনজীর আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং ও পাসপোর্ট জালিয়াতিসহ মোট ছয়টি দুর্নীতির মামলা রয়েছে। এর মধ্যে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের একটি মামলায় ইতোমধ্যে অভিযোগপত্রও দাখিল করা হয়েছে।

তদন্তে উঠে এসেছে, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর ও বান্দরবানসহ দেশের বিভিন্ন এলাকায় তার ও পরিবারের নামে প্রায় ৩৪৫ বিঘা জমি এবং বিপুল স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তার একটি ফ্ল্যাট জব্দ করা হয়েছে বলেও জানা যায়।

প্রসঙ্গত, ২০২৫ সালের ১০ এপ্রিল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল) বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: